ফারোপেনেম ট্যাবলেট নিম্নলিখিত সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত:
- নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ: তীব্র ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, পালমোনারি সাপুরেশন।
- কান, নাক ও গলার সংক্রমণ: ওটিটিস এক্সটার্না, টাইম্পানাইটিস, সাইনুসাইটিস।
- জনন-মূত্রতন্ত্রের সংক্রমণ: পাইলোনেফ্রাইটিস, সিস্টাইটিস, প্রোস্টাটাইটিস, সেমিনাল গ্রন্থির প্রদাহ।
- উপরের শ্বাসতন্ত্রের সংক্রমণ: ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস।
- ত্বক ও ত্বকের গঠনগত সংক্রমণ: পাস্টুলার ব্রণ, ফলিকুলাইটিস, কনটেজিয়াস ইমপেটিগো, ইরিসিপেলাস, লিম্ফাঞ্জাইটিস, সাপুরেটিভ নখের প্রদাহ, সাবকিউটেনিয়াস এবসেস, হাইড্রাডেনাইটিস (ঘর্ম গ্রন্থির প্রদাহ), ইনফেকটিভ সেবেসিয়াস সিস্ট, ক্রনিক পায়োডার্মা, বাহ্যিক ক্ষত বা অস্ত্রোপচারের ক্ষতের গৌণ সংক্রমণ।
- গাইনোকোলজিকাল সংক্রমণ: অ্যাডনেক্সাইটিস, বার্থোলিন গ্রন্থির প্রদাহ।