Loading...

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড (ক্রিম)

Generic Medicine
নির্দেশনা

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড ত্বকের বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন:

  • টিনিয়া পেডিস (অ্যাথলেটস ফুট)
  • টিনিয়া ক্রুরিস
  • টিনিয়া ইনগুইনালিস
  • টিনিয়া কর্পোরিস
  • টিনিয়া ম্যানুয়াম
  • পিটাইরিয়াসিস ভার্সিকালার
ফার্মাকোলজি

অ্যামোরোলফিন একটি বিস্তৃত কার্যক্ষমতার টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটি মর্ফোলিন শ্রেণির অন্তর্ভুক্ত এবং D14 রিডাক্টেজ ও D7–D8 আইসোমেরেজ এনজাইমকে বাধা দিয়ে কাজ করে। এর ফলে ছত্রাকের স্টেরল তৈরির প্রক্রিয়া ব্যাহত হয় এবং এরগোস্টেরল কমে যায়, যা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয়।

মাত্রা ও সেবনবিধি

প্রভাবিত ত্বকের স্থানে পরিষ্কার করার পর প্রতিদিন একবার (সন্ধ্যায়) প্রয়োগ করতে হবে। ক্লিনিক্যাল নিরাময় না হওয়া পর্যন্ত চিকিৎসা বন্ধ না করে চালিয়ে যেতে হবে এবং নিরাময়ের পর আরও ৩-৫ দিন ব্যবহার করতে হবে। চিকিৎসার সময়কাল নির্ভর করে ফাঙ্গাসের প্রজাতি এবং সংক্রমণের অবস্থানের উপর। সাধারণভাবে, চিকিৎসা কমপক্ষে ২ থেকে ৩ সপ্তাহ চালিয়ে যেতে হবে। পায়ের ফাঙ্গাল সংক্রমণের ক্ষেত্রে ৬ সপ্তাহ পর্যন্ত চিকিৎসা প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করতে হবে।

শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: পর্যাপ্ত ক্লিনিক্যাল অভিজ্ঞতার অভাবে শিশুদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার সুপারিশ করা হয় না।

ঔষধের মিথষ্ক্রিয়া

অন্য টপিক্যাল ওষুধের সাথে অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড ক্রিম একসাথে ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ইন্টারঅ্যাকশন সম্পর্কিত গবেষণা করা হয়নি।

প্রতিনির্দেশনা

যেসব রোগীর অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড বা এর অন্য কোনো উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম দেখা যায় এবং সাধারণত মৃদু হয়, যা প্রধানত ত্বক ও ত্বকের নিচের টিস্যুর সমস্যার সাথে সম্পর্কিত।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ক্রিম শুধুমাত্র প্রয়োজন হলে ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের স্তনের অংশে এই ক্রিম ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

চোখ, কান এবং মিউকাস মেমব্রেনের সাথে এই ক্রিমের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। ব্যবহারের ফলে স্থানীয় বা সিস্টেমিক অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। এমন হলে দ্রুত ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আক্রান্ত স্থান পরিষ্কার করে ক্রিম সরিয়ে ফেলতে হবে এবং পুনরায় ব্যবহার করা উচিত নয়।

মাত্রাধিকত্যা

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। ভুলবশত খেয়ে ফেললে প্রয়োজন অনুযায়ী পাকস্থলী পরিষ্কারের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ।

সংরক্ষণ

৩০°C এর নিচে তাপমাত্রায়, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড (ক্রিম) কিসের ওষুধ?

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড (ক্রিম) এর কাজ কি?

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড (ক্রিম) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড (ক্রিম) বেশি ব্যবহার করলে কি হয় ?

গর্ভাবস্থায় অ্যামোরোলফিন হাইড্রোক্লোরাইড (ক্রিম) ব্যবহার করা যাবে কি?

Cream
Amofun
Cream
0.25%
Biopharma Limited
Unit Price: ৳ 90.00
Cream
Curafin
Cream
0.25%
Navana Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 280.00
  View in English