ক্রনিক লিভার রোগীদের জন্য প্রস্তাবিত ডোজ: প্রক্রিয়া (প্রসিডিউর) করার জন্য নির্ধারিত রোগীদের ক্ষেত্রে—
- প্লেটলেট কাউন্ট 40×10 /L এর কম: ৫ দিনের জন্য ৬০ মি.গ্রা. (৩টি ট্যাবলেট)
- প্লেটলেট কাউন্ট 40 থেকে 50×10 /L এর কম: ৫ দিনের জন্য ৪০ মি.গ্রা. (২টি ট্যাবলেট)
ক্রনিক ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া রোগীদের জন্য প্রস্তাবিত ডোজ: প্রাথমিক ডোজ— খাবারের সাথে দিনে একবার ২০ মি.গ্রা. (১টি ট্যাবলেট) দিয়ে শুরু করতে হবে।
ডোজ সমন্বয়: ২ সপ্তাহ পরে প্লেটলেট <50×10 /L হলে ডোজ এক ধাপ বাড়াতে হবে এবং ২ সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে।
২০০ থেকে ৪০০×10 /L হলে ডোজ এক ধাপ কমাতে হবে এবং ২ সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে।
৪০০×10 /L এর বেশি হলে ওষুধ বন্ধ করতে হবে, সপ্তাহে দুইবার প্লেটলেট মনিটর করতে হবে। প্লেটলেট 150×10⁹/L এর নিচে নামলে ডোজ কমিয়ে পুনরায় শুরু করতে হবে।
৪ সপ্তাহেও প্লেটলেট <50×10 /L থাকলে (৪০ মি.গ্রা./দিন ডোজে) ওষুধ বন্ধ করতে হবে।
২ সপ্তাহে প্লেটলেট >400×10 /L হলে (২০ মি.গ্রা./সপ্তাহে) ওষুধ বন্ধ করতে হবে।
অথবা, নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।