ব্যামবিউটেরল নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয়:
- ব্রংকিয়াল অ্যাজমা
- ক্রনিক ব্রংকাইটিস
- এমফিসেমা
- অন্যান্য ফুসফুসের রোগ যেখানে ব্রংকোস্পাজম শ্বাসকষ্টের কারণ
ব্যামবিউটেরল নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয়:
ব্যামবিউটেরল একটি দীর্ঘমেয়াদি β2-অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগোনিস্ট এবং এটি শরীরে টারবিউটালিনে রূপান্তরিত হয়। এটি প্রধানত β2 রিসেপ্টরকে উদ্দীপিত করে, ফলে ব্রংকিয়াল স্মুথ মাসল শিথিল হয় এবং শ্বাসনালী প্রসারিত হয়। এছাড়াও এটি ব্রংকোস্পাজম সৃষ্টিকারী উপাদানের নিঃসরণ কমায়, প্রদাহজনিত কারণে হওয়া এডিমা হ্রাস করে এবং মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স বাড়ায়, ফলে শ্বাসপ্রশ্বাস সহজ হয়।
২-৫ বছর বয়সী শিশু: প্রস্তাবিত সাধারণ ডোজ ১০ মি.গ্রা. (১০ মি.লি. সিরাপ)।
৬-১২ বছর বয়সী শিশু: প্রস্তাবিত সাধারণ ডোজ ১০ মি.গ্রা. (১০ মি.লি. সিরাপ)। প্রয়োজন অনুযায়ী ডোজ ২০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে।
প্রাপ্তবয়স্ক: প্রস্তাবিত প্রাথমিক ডোজ ১০ মি.গ্রা। ক্লিনিক্যাল প্রভাব অনুযায়ী ১-২ সপ্তাহ পর ডোজ ২০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ব্যামবিউটেরল সাক্সিনাইলকোলিন, MAO ইনহিবিটর, β2-ব্লকার, কর্টিকোস্টেরয়েড, ডাইইউরেটিক, মাংসপেশি শিথিলকারী এবং জ্যানথিনজাত সিমপ্যাথোমিমেটিক ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া করতে পারে, যা এর কার্যকারিতা বা পার্শ্বপ্রতিক্রিয়া পরিবর্তন করতে পারে।
যেসব রোগীর গুরুতর লিভারের সমস্যা, লিভার সিরোসিস বা লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে, তাদের ক্ষেত্রে বামবিউটেরল ব্যবহার করা যাবে না।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি, বমি ভাব, হৃদকম্পন, মাথাব্যথা, মাথা ঘোরা এবং হাত কাঁপা।
প্রাণী পরীক্ষায় কোনো জন্মগত ত্রুটি দেখা যায়নি, তবে গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এটি বা এর মেটাবোলাইট মায়ের দুধে যায় কিনা জানা নেই, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এর সক্রিয় রূপ টারবিউটালিন মায়ের দুধে যেতে পারে, তবে চিকিৎসামূলক ডোজে শিশুর উপর প্রভাব পড়ার সম্ভাবনা কম। মায়ের β2-অ্যাগোনিস্ট ব্যবহারের ফলে প্রিম্যাচিউর নবজাতকের মধ্যে সাময়িক হাইপোগ্লাইসেমিয়া দেখা গেছে।
যেসব রোগীর গুরুতর কিডনি সমস্যা, প্লাজমা কোলিনেস্টারেজের জেনেটিক ঘাটতি বা গুরুতর ইস্কেমিক হার্ট ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রে ডোজ কমানো প্রয়োজন হতে পারে।
মানুষের ক্ষেত্রে ব্যামবিউটেরল অতিরিক্ত সেবনের কোনো নির্দিষ্ট ঘটনা রিপোর্ট করা হয়নি। তবে অতিরিক্ত ডোজে টারবিউটালিনের মাত্রা বেড়ে গিয়ে মাথাব্যথা, উদ্বেগ, কাঁপুনি, বমি ভাব, পেশির খিঁচুনি, হৃদকম্পন, দ্রুত হৃদস্পন্দন ও হৃদযন্ত্রের অনিয়মিত স্পন্দন দেখা দিতে পারে। কখনো কখনো রক্তচাপ কমে যেতে পারে। ল্যাব পরীক্ষায় রক্তে গ্লুকোজ বৃদ্ধি ও ল্যাকটিক অ্যাসিডোসিস দেখা যেতে পারে। উচ্চ মাত্রায় β2-অ্যাগোনিস্ট ব্যবহারে পটাশিয়াম কমে যাওয়া (হাইপোক্যালেমিয়া) হতে পারে।
শর্ট-অ্যাক্টিং সিলেক্টিভ বিটা-২ অ্যাড্রেনোরিসেপ্টর স্টিমুল্যান্টস
৩০° সেলসিয়াসের নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
ব্যামবিউটেরল হাইড্রোক্লোরাইড কিসের ওষুধ?
ব্যামবিউটেরল হাইড্রোক্লোরাইড এর কাজ কি?
ব্যামবিউটেরল হাইড্রোক্লোরাইড এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
ব্যামবিউটেরল হাইড্রোক্লোরাইড বেশি খেলে কি হয় ?
গর্ভাবস্থায় ব্যামবিউটেরল হাইড্রোক্লোরাইড খাওয়া যাবে কি?