Loading...

বেনজোনাটেট

Generic Medicine
নির্দেশনা

বেনজোনাটেট কাশির উপসর্গ উপশমে ব্যবহৃত হয়।

বিস্তারিত

বেনজোনাটেট একটি নন-নারকোটিক কাশিনাশক, যা কাশির উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

বেনজোনাটেট শ্বাসনালী, ফুসফুস এবং প্লুরায় অবস্থিত স্ট্রেচ রিসেপ্টরগুলোকে অবশ করে কাজ করে। এর ফলে এসব রিসেপ্টরের কার্যকলাপ কমে যায় এবং কাশির রিফ্লেক্স কমে যায়। এটি সাধারণত ১৫–২০ মিনিটের মধ্যে কাজ শুরু করে এবং এর কার্যকারিতা প্রায় ৩–৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক এবং শিশু (১০ বছর বা তার বেশি): Benzonatate ১০০ মি.গ্রা. ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে। কাশি নিয়ন্ত্রণের প্রয়োজন হলে দিনে সর্বোচ্চ ৬০০ মি.গ্রা. পর্যন্ত তিন ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। Benzonatate সম্পূর্ণ ক্যাপসুলটি গিলে খেতে হবে। Benzonatate ভাঙা, চিবানো, গলানো, কাটা বা গুঁড়া করা যাবে না।

প্রতিনির্দেশনা

যেসব রোগীর বেনজোনাটেট বা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

অতিসংবেদনশীলতা প্রতিক্রিয়া: ব্রংকোস্পাজম,  ল্যারিঙ্গোস্পাজম

  • সেন্ট্রাল নার্ভাস সিস্টেম: ঘুম ঘুম ভাব, মাথাব্যথা, মাথা ঘোরা
  • পরিপাকতন্ত্র: কোষ্ঠকাঠিন্য, বমি ভাব
  • ত্বক সংক্রান্ত: চুলকানি, ত্বকে র‍্যাশ
  • অন্যান্য: নাক বন্ধ হওয়া, চোখে জ্বালাপোড়া
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় বেনজোনাটেটের নিরাপত্তা নিয়ে প্রাণী পরীক্ষাও করা হয়নি। এটি ভ্রূণের ক্ষতি করতে পারে কিনা বা প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে কিনা তা জানা নেই। তাই একান্ত প্রয়োজন ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। এটি মায়ের দুধে নিঃসৃত হয় কিনা জানা নেই। যেহেতু অনেক ওষুধ দুধে যায়, তাই স্তন্যদানকালে সতর্কতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

মানসিক প্রভাব: বিরল ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ, মানসিক বিভ্রান্তি এবং ভিজ্যুয়াল হ্যালুসিনেশন দেখা যেতে পারে, বিশেষ করে অন্য ওষুধের সাথে ব্যবহার করলে।

শিশুদের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত গ্রহণ: এই ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ১০ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে দুর্ঘটনাবশত খেলে মৃত্যুর ঘটনা রিপোর্ট হয়েছে।

বেনজোনাটেট PABA শ্রেণীর অ্যানেস্থেটিক (যেমন প্রোকেইন, টেট্রাকেইন)-এর সাথে সম্পর্কিত এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

মাত্রাধিকত্যা

লক্ষণ ও উপসর্গ: অতিরিক্ত ডোজের লক্ষণ ১৫–২০ মিনিটের মধ্যে দেখা দিতে পারে। ক্যাপসুল চিবালে বা মুখে গলে গেলে গলা অবশ হয়ে শ্বাসরোধের ঝুঁকি তৈরি হতে পারে।

চিকিৎসা: অতিরিক্ত ডোজ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে পাকস্থলী পরিষ্কার করা এবং অ্যাক্টিভেটেড চারকোল দেওয়া হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

কাফ সাপ্রেস্যান্ট

সংরক্ষণ

২৫° সেলসিয়াসের নিচে, ঠান্ডা ও শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

বেনজোনাটেট কিসের ওষুধ?

বেনজোনাটেট এর কাজ কি?

বেনজোনাটেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

বেনজোনাটেট বেশি খেলে কি হয় ?

গর্ভাবস্থায় বেনজোনাটেট খাওয়া যাবে কি?

Capsule
Tussilon
Capsule
100 mg
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 10.00
  View in English