- চুলের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
- চুল পড়া প্রতিরোধ করে।
- অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া (প্যাটার্ন হেয়ার লস) দেরি করে।
- অকাল পাকা চুল হওয়া কমায়।
- চুলের আগা ফাটা প্রতিরোধ করে।
- মাথার ত্বক ও চুলকে সম্পূর্ণ পুষ্টি প্রদান করে।
কপার পেপটাইড + প্রোকাপিল + নিয়াসিনামাইড + বায়োটিন + এল-আর্জিনিন
Generic Medicineনির্দেশনা
বিস্তারিত
- ডিএইচটি (DHT) গঠনে বাধা দেয়
- মাথার ত্বকের মাইক্রোসার্কুলেশন বৃদ্ধি করে
- চুলের ফলিকল, চুলের গোড়া ও স্ক্যাল্পকে সুরক্ষা দেয়, পুষ্টি ও পরিচর্যা করে
কম্পোজিশন
- কপার পেপটাইড – ৩.০%
- প্রোক্যাপিল – ৩.০%
- নিয়াসিনামাইড – ০.৫%
- বায়োটিন – ০.১%
- এল-আর্জিনিন – ১.০%
ফার্মাকোলজি
প্রোক্যাপিল চুল পড়ার মূল কারণকে লক্ষ্য করে কাজ করে। এটি চুলকে শক্তিশালী করে এবং প্রাকৃতিকভাবে চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে চুলের ফলিকল ভালোভাবে পুষ্টি পায় এবং পাতলা ও দুর্বল চুল ঘন ও স্বাস্থ্যকর হয়। এটি টিস্যু মেরামতের সাথে সম্পর্কিত জিন সক্রিয় করে, যা চুলকে সুরক্ষা ও পুনর্গঠন করে শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখে।
কপার পেপটাইড চুলের বৃদ্ধি, স্বাস্থ্য এবং সৌন্দর্য উন্নত করে। এটি ফাইব্রোব্লাস্ট ও কেরাটিনোসাইটের কার্যক্রম বাড়ায়, নার্ভ গ্রোথে সহায়তা করে এবং হেয়ার ফলিকলের আকার বৃদ্ধি করে। সামগ্রিকভাবে এটি চুলের শক্তি, অবস্থা এবং সৌন্দর্য উন্নত করে।
মাত্রা ও সেবনবিধি
প্রয়োজনীয় পরিমাণ Nemus Hair Serum হাতের তালুতে নিয়ে আলতোভাবে মাথার ত্বকে ম্যাসাজ করুন যতক্ষণ না এটি সম্পূর্ণ শোষিত হয়। ভালো ফলাফলের জন্য এটি ঘুমানোর আগে ব্যবহার করা উত্তম।
প্রতিনির্দেশনা
যাদের সক্রিয় উপাদান বা কোনো সহায়ক উপাদানের (inactive components) প্রতি অতিসংবেদনশীলতা বা অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এই পণ্য ব্যবহার করা উচিত নয়।
থেরাপিউটিক ক্লাস
মিসেলেনিয়াস টপিক্যাল এজেন্টস
সংরক্ষণ
৩০° সেলসিয়াসের নিচে তাপমাত্রায়, আলো ও আর্দ্রতা থেকে দূরে রেখে সংরক্ষণ করতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
সাধারণ প্রশ্ন
Copper Peptide + Procapil + Niacinamide + Biotin + L-Arginine কিসের ব্যবহার?
Copper Peptide + Procapil + Niacinamide + Biotin + L-Arginine এর কাজ কি?
Copper Peptide + Procapil + Niacinamide + Biotin + L-Arginine এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
Copper Peptide + Procapil + Niacinamide + Biotin + L-Arginine বেশি ব্যবহার করলে কি হয় ?
গর্ভাবস্থায় Copper Peptide + Procapil + Niacinamide + Biotin + L-Arginine ব্যবহার করা যাবে কি?
No available drugs found