Loading...

ব্রেক্সপিপ্রাজোল

Generic Medicine
নির্দেশনা

ব্রেক্সপিপ্রাজোল একটি এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ওষুধ, যা ব্যবহৃত হয়:

  • মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার (MDD) চিকিৎসায় অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে সহায়ক হিসেবে
  • স্কিজোফ্রেনিয়া চিকিৎসায়
ফার্মাকোলজি

ব্রেক্সপিপ্রাজোল একটি এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ওষুধ। এটি সেরোটোনিন ও ডোপামিন সিস্টেমের উপর কার্যক্রমের মাধ্যমে কাজ করে। এটি সেরোটোনিন 5-HT₁A রিসেপ্টর এবং ডোপামিন D₂ রিসেপ্টরে আংশিক অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে এবং সেরোটোনিন 5-HT₂A রিসেপ্টরে অ্যান্টাগোনিস্ট হিসেবে কাজ করে। এই রিসেপ্টরগুলোর প্রতি এর উচ্চ আকর্ষণ রয়েছে এবং এটি নরঅ্যাড্রেনার্জিক আলফা রিসেপ্টরেও অ্যান্টাগোনিস্ট কার্যক্রম প্রদর্শন করে।

মাত্রা ও সেবনবিধি

মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের সহায়ক চিকিৎসা: Brexpiprazole-এর প্রাথমিক ডোজ হিসেবে ০.৫ মিগ্রা বা ১ মিগ্রা দিনে একবার মুখে সেবন করতে হয়, খাবারের সাথে বা ছাড়া নেওয়া যেতে পারে। ধীরে ধীরে ডোজ বাড়িয়ে ১ মিগ্রা দিনে একবার, তারপর লক্ষ্যমাত্রা ডোজ ২ মিগ্রা দিনে একবারে পৌঁছাতে হয়। রোগীর ক্লিনিক্যাল প্রতিক্রিয়া ও সহনশীলতার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে ডোজ বাড়ানো উচিত। সর্বোচ্চ প্রস্তাবিত দৈনিক ডোজ ৩ মিগ্রা। নিয়মিতভাবে পুনর্মূল্যায়ন করে চিকিৎসার প্রয়োজনীয়তা ও উপযুক্ত ডোজ নির্ধারণ করতে হবে।

স্কিজোফ্রেনিয়ার চিকিৎসা: Brexpiprazole-এর প্রাথমিক ডোজ হলো ১ মিগ্রা দিনে একবার (১ম দিন থেকে ৪র্থ দিন পর্যন্ত), খাবারের সাথে বা ছাড়া মুখে সেবন করতে হয়। প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ডোজ ২–৪ মিগ্রা দিনে একবার। ৫ম থেকে ৭ম দিনে ডোজ বাড়িয়ে ২ মিগ্রা দিনে একবার এবং ৮ম দিনে রোগীর ক্লিনিক্যাল প্রতিক্রিয়া ও সহনশীলতার ভিত্তিতে ৪ মিগ্রা পর্যন্ত বাড়ানো হয়। সর্বোচ্চ প্রস্তাবিত দৈনিক ডোজ ৪ মিগ্রা।

প্রতিনির্দেশনা

যেসব রোগীর ব্রেক্সপিপ্রাজোল বা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে র‍্যাশ, মুখ ফুলে যাওয়া, আর্টিকারিয়া এবং অ্যানাফাইল্যাক্সিস দেখা যেতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে:

  • এক্সট্রাপিরামিডাল উপসর্গ
  • অ্যাকাথিসিয়া
  • আত্মহত্যার চিন্তা
  • QT ইন্টারভাল বৃদ্ধি
  • ওজন বৃদ্ধি
  • নিউরোলেপ্টিক ম্যালিগন্যান্ট সিনড্রোম
  • বমি বমি ভাব
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহারের ফলাফল পর্যবেক্ষণের জন্য একটি রেজিস্ট্রি রয়েছে। এটি মায়ের দুধে যায় কিনা, শিশুর উপর এর প্রভাব বা দুধ উৎপাদনে এর প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। প্রাণীর দুধে এটি পাওয়া গেছে। তাই স্তন্যদানের উপকারিতা এবং ওষুধের প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

সতর্কতা
  • ডিমেনশিয়া-সম্পর্কিত সাইকোসিসে বয়স্ক রোগীদের ক্ষেত্রে স্ট্রোক বা TIA-এর ঝুঁকি বাড়তে পারে।
  • নিউরোলেপ্টিক ম্যালিগন্যান্ট সিনড্রোম হলে দ্রুত ওষুধ বন্ধ করতে হবে।
  • টারডিভ ডিসকিনেসিয়া হলে প্রয়োজনে ওষুধ বন্ধ করতে হবে।
  • রক্তে শর্করা, লিপিড এবং ওজন নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
  • অস্বাভাবিক আচরণ যেমন জুয়া খেলার প্রবণতা দেখা দিতে পারে।
  • লিউকোপেনিয়া বা নিউট্রোপেনিয়া হলে রক্ত পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে ওষুধ বন্ধ করতে হবে।
  • রক্তচাপ কমে যাওয়া ও অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকতে পারে।
  • খিঁচুনি রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
স্পেশিয়াল পপুলেশন

লিভার সমস্যা: মাঝারি বা গুরুতর লিভার সমস্যায় MDD-এর ক্ষেত্রে সর্বোচ্চ ২ মি.গ্রা. এবং স্কিজোফ্রেনিয়ায় ৩ মি.গ্রা.।

কিডনি সমস্যা: মাঝারি বা গুরুতর কিডনি সমস্যায় একই ডোজ সীমা প্রযোজ্য।

শিশুদের ক্ষেত্রে: নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় এবং আত্মহত্যার ঝুঁকি বাড়তে পারে।

বয়স্কদের ক্ষেত্রে: কম ডোজ দিয়ে শুরু করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

অ্যান্টিসাইকোটিক ওষুধ

সংরক্ষণ

৩০°C এর নিচে তাপমাত্রায় সংরক্ষণ করুন, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ব্রেক্সপিপ্রাজোল কিসের ওষুধ?

ব্রেক্সপিপ্রাজোল এর কাজ কি?

ব্রেক্সপিপ্রাজোল বেশি খেলে কি হয়?

ব্রেক্সপিপ্রাজোল এর পার্শ্বপ্রতিক্রিয়া ?

ব্রেক্সপিপ্রাজোল কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?

No available drugs found

  View in English