Loading...

মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লো রাইড + ডেক্সামিথাসন

Generic Medicine
নির্দেশনা

Moxifloxacin ও Dexamethasone সমন্বিত এই আই ড্রপটি সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট চোখের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়া চোখের অপারেশনের পর সম্ভাব্য প্রদাহ ও ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধেও এটি ব্যবহৃত হয়।

কম্পোজিশন

প্রতি মি.লি. দ্রবণে রয়েছে

  • Moxifloxacin Hydrochloride BP (সমতুল্য Moxifloxacin ৫ মি.গ্রা.)
  • এবং Dexamethasone Sodium Phosphate USP (সমতুল্য Dexamethasone Phosphate ১ মি.গ্রা.)।
ফার্মাকোলজি

Moxifloxacin একটি ব্রড-স্পেকট্রাম ৪র্থ প্রজন্মের ফ্লুরোকুইনোলোন অ্যান্টিবায়োটিক। এটি DNA gyrase (topoisomerase II) এবং topoisomerase IV এনজাইমকে বাধা দেয়। DNA gyrase ব্যাকটেরিয়ার DNA-এর প্রতিলিপি, ট্রান্সক্রিপশন ও মেরামতের জন্য প্রয়োজনীয়, আর topoisomerase IV কোষ বিভাজনের সময় DNA সঠিকভাবে বণ্টনে সাহায্য করে।

Dexamethasone একটি কর্টিসোনজাত ওষুধ, যার ১৬-আলফা অবস্থানে মিথাইল গ্রুপ এবং ৯-আলফা অবস্থানে ফ্লুরিন থাকার কারণে এর কার্যক্ষমতা বেশি। এটি অ্যান্টি-অ্যালার্জিক, অ্যান্টি-এক্সুডেটিভ ও অ্যান্টি-প্রোলিফারেটিভ প্রভাব দেখায়। এটি phospholipase A2 এনজাইমকে বাধা দিয়ে prostaglandin তৈরির প্রথম ধাপকে দমন করে এবং প্রদাহস্থলে নিউট্রোফিলের প্রবেশ কমিয়ে প্রদাহ হ্রাস করে।

মাত্রা ও সেবনবিধি

সংক্রমণ প্রতিরোধ ও অস্ত্রোপচার-পরবর্তী চোখের প্রদাহে: অপারেশনের ১ দিন আগে থেকে শুরু করে অপারেশনের পর ১৫ দিন পর্যন্ত, অপারেশন করা চোখে দিনে ৪ বার ১ ফোঁটা করে প্রয়োগ করতে হবে।

যেসব রোগীর ক্যাটারাক্ট (ছানি) অপারেশন হয়: অপারেশনের দিন চোখের অস্ত্রোপচারের পরপরই ঔষধটি প্রয়োগ করতে হবে।

যেসব রোগীর LASIK রিফ্র্যাকটিভ সার্জারি হয়: অপারেশনের দিন চোখের অস্ত্রোপচারের কমপক্ষে ১৫ মিনিট পরে ঔষধটি প্রয়োগ করতে হবে।

সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট চোখের সংক্রমণে: সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত দিনে ৪ বার ১ ফোঁটা করে প্রয়োগ করতে হবে।

প্রতিনির্দেশনা

অন্যান্য কুইনোলোন বা এই ওষুধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না। গ্লুকোমা এবং/অথবা কর্নিয়া বা স্ক্লেরার (চোখের সাদা অংশ) পাতলা হয়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে ব্যবহার নিষেধ। ভাইরাস, ফাঙ্গাস বা মাইকোব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট চোখের প্রদাহে ব্যবহার করা যাবে না। এপিথেলিয়াল হারপিস সিম্পলেক্স কেরাটাইটিস (ডেনড্রিটিক কেরাটাইটিস), ভ্যাকসিনিয়া, ভ্যারিসেলা এবং কর্নিয়া ও কনজাংটিভার অন্যান্য ভাইরাল রোগে ব্যবহার নিষেধ। চোখের মাইকোব্যাকটেরিয়াল সংক্রমণ এবং চোখের ফাঙ্গাল রোগেও ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

মক্সিফ্লক্সাসিন: কনজাংকটিভাইটিস, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ শুষ্ক হওয়া, কেরাটাইটিস, চোখে অস্বস্তি, চোখ লাল হওয়া (হাইপারেমিয়া), চোখে ব্যথা, কনজাংকটিভার নিচে রক্তক্ষরণ এবং পানি পড়া।

ডেক্সামেথাসন: দৃষ্টিশক্তি ও দৃষ্টিক্ষেত্রে সমস্যা, ছানি (ক্যাটারাক্ট) তৈরি হওয়া, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ের চোখের সংক্রমণ এবং চোখের গ্লোব ছিদ্র হয়ে যাওয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী নারীদের উপর পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই। গর্ভাবস্থায় মক্সিফ্লক্সাসিন ও ডেক্সামেথাসন সমন্বিত আই ড্রপ শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন সম্ভাব্য উপকার ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

সতর্কতা

মক্সিফ্লক্সাসিনে অ্যালার্জি দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে চোখের ভেতরের চাপ বেড়ে যেতে পারে (অকুলার হাইপারটেনশন) এবং/অথবা গ্লুকোমা হতে পারে, অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, দৃষ্টিশক্তি ও দৃষ্টিক্ষেত্রে সমস্যা হতে পারে, ছানি (পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট) হতে পারে এবং দ্বিতীয় পর্যায়ের চোখের সংক্রমণের ঝুঁকি বাড়ে। নিয়মিত চোখের চাপ পরীক্ষা করা প্রয়োজন। কর্নিয়া বা স্ক্লেরা পাতলা হয়ে যাওয়া রোগে টপিকাল স্টেরয়েড ব্যবহারে চোখে ছিদ্র হতে পারে। তীব্র পুঁজযুক্ত চোখের সংক্রমণে স্টেরয়েড সংক্রমণকে আড়াল করতে বা বাড়িয়ে দিতে পারে।

স্পেশিয়াল পপুলেশন

বয়স্কদের ক্ষেত্রে: ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই।

শিশুদের ক্ষেত্রে: শিশু রোগীদের মধ্যে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়।

মাত্রাধিকত্যা

মানুষের ক্ষেত্রে অতিমাত্রা সেবনের (ওভারডোজ) কোনো তথ্য পাওয়া যায়নি।

থেরাপিউটিক ক্লাস

Ophthalmic Steroid preparations

সংরক্ষণ

৩০°C এর নিচে ঠান্ডা স্থানে এবং আলো থেকে দূরে সংরক্ষণ করতে হবে। খোলার পর ২৮ দিনের মধ্যে ব্যবহার করতে হবে এবং সর্বোচ্চ ৩০°C তাপমাত্রায় রাখা যাবে। ২৮ দিন পর অবশিষ্ট ওষুধ ফেলে দিতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।

সাধারণ প্রশ্ন

Moxifloxacin Hydrochloride + Dexamethasone কিসের ওষুধ?

Moxifloxacin Hydrochloride + Dexamethasone এর কাজ কি?

Moxifloxacin Hydrochloride + Dexamethasone এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

Moxifloxacin Hydrochloride + Dexamethasone বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় Moxifloxacin Hydrochloride + Dexamethasone খাওয়া যাবে কি?

Ophthalmic Solution
Cinagen-D
Ophthalmic Solution
0.5%+0.1%
Navana Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 250.00
Ophthalmic Solution
Dexamox
Ophthalmic Solution
0.5%+0.1%
Aristopharma Ltd.
Unit Price: ৳ 250.00
  View in English