বেভাসিজুমাব একটি ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর (VEGF) ইনহিবিটর, যা অ্যাঞ্জিওজেনেসিস প্রতিরোধ করে এবং নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ঃ
- মেটাস্ট্যাটিক কোলোরেক্টাল ক্যান্সার, যেখানে ইনট্রাভেনাস 5-ফ্লুরোউরাসিল-ভিত্তিক কেমোথেরাপির সাথে প্রথম বা দ্বিতীয় লাইনে ব্যবহার করা হয়।
- মেটাস্ট্যাটিক কোলোরেক্টাল ক্যান্সার, যেখানে ফ্লুরোপাইরিমিডিন–ইরিনোটেকান বা ফ্লুরোপাইরিমিডিন–অক্সালিপ্লাটিন-ভিত্তিক কেমোথেরাপি দ্বিতীয় লাইনে ব্যবহৃত হয়, বিশেষ করে যাদের পূর্বে বেভাসিজুমাবযুক্ত রেজিমেন দেওয়া হয়েছে।
- নন-স্কোয়ামাস নন-স্মল সেল লাং ক্যান্সার, যেখানে কার্বোপ্লাটিন ও প্যাক্লিট্যাক্সেলের সাথে প্রথম লাইনে অপারেশন-অযোগ্য, স্থানীয়ভাবে অগ্রসর, পুনরাবৃত্ত বা মেটাস্ট্যাটিক রোগে ব্যবহার করা হয়।
- গ্লিওব্লাস্টোমা, যেখানে পূর্ববর্তী চিকিৎসার পর রোগ অগ্রসর হলে প্রাপ্তবয়স্ক রোগীদের একক থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। এর কার্যকারিতা মূলত রেসপন্স রেট বৃদ্ধির উপর ভিত্তি করে; সারভাইভাল বা উপসর্গ উন্নতিতে নিশ্চিত প্রমাণ নেই।
- মেটাস্ট্যাটিক রেনাল সেল কার্সিনোমা, যেখানে ইন্টারফেরন আলফার সাথে ব্যবহার করা হয়।
- সার্ভিক্যাল ক্যান্সার, যেখানে প্যাক্লিট্যাক্সেল ও সিসপ্লাটিন বা প্যাক্লিট্যাক্সেল ও টোপোটেকানের সাথে স্থায়ী, পুনরাবৃত্ত বা মেটাস্ট্যাটিক রোগে ব্যবহৃত হয়।
- পুনরাবৃত্ত এপিথেলিয়াল ওভারিয়ান, ফেলোপিয়ান টিউব বা প্রাইমারি পেরিটোনিয়াল ক্যান্সারঃ
(১) প্লাটিনাম-রেজিস্ট্যান্ট: প্যাক্লিট্যাক্সেল, পেগাইলেটেড লাইপোসোমাল ডক্সোরুবিসিন বা টোপোটেকানের সাথে।
(২) প্লাটিনাম-সেন্সিটিভ: কার্বোপ্লাটিন ও প্যাক্লিট্যাক্সেল বা কার্বোপ্লাটিন ও জেমসিটাবিনের সাথে, পরবর্তীতে বেভাসিজুমাব এককভাবে ব্যবহার করা হয়।
ব্যবহারের সীমাবদ্ধতা: কোলন ক্যান্সারের অ্যাডজুভেন্ট চিকিৎসায় বেভাসিজুমাব ব্যবহারের নির্দেশনা নেই।