ডেক্সলানসোপ্রাজল ডোজিং সুপারিশ:
- নিরাময়কৃত ইরোসিভ ইসোফ্যাজাইটিসের রক্ষণাবেক্ষণ এবং বুকজ্বালা উপশম: প্রতিদিন ৩০ মি.গ্রা. একবার করে
- লক্ষণযুক্ত নন-ইরোসিভ GERD: প্রতিদিন ৩০ মি.গ্রা. একবার করে ৪ সপ্তাহ
- ইরোসিভ ইসোফ্যাজাইটিস নিরাময়: প্রতিদিন ৬০ মি.গ্রা. একবার করে সর্বোচ্চ ৮ সপ্তাহ
ডেক্সলানসোপ্রাজল MUPS ডোজিং সুপারিশ:
- নিরাময়কৃত ইরোসিভ ইসোফ্যাজাইটিসের রক্ষণাবেক্ষণ এবং বুকজ্বালা উপশম: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩০ মি.গ্রা. একটি ট্যাবলেট প্রতিদিন একবার করে ৬ মাস পর্যন্ত ১২–১৭ বছর বয়সীদের ক্ষেত্রে ১৬ সপ্তাহ পর্যন্ত
- লক্ষণযুক্ত নন-ইরোসিভ GERD: ৩০ মি.গ্রা. একটি ট্যাবলেট প্রতিদিন একবার করে ৪ সপ্তাহ
ডেক্সলানসোপ্রাজল খাবারের সাথে বা খাবার ছাড়াই গ্রহণ করা যেতে পারে। এটি পুরোটা গিলে খেতে হবে।
বিকল্পভাবে ডেক্সলানসোপ্রাজল ক্যাপসুল নিম্নরূপ গ্রহণ করা যেতে পারে:
- ক্যাপসুল খুলে
- ভিতরের দানাগুলো এক টেবিল চামচে ছিটিয়ে সঙ্গে সঙ্গে গিলে ফেলতে হবে
- দানাগুলো চিবানো যাবে না।
যদি নির্ধারিত সময়ে কোনো ডোজ বাদ পড়ে, তাহলে যত দ্রুত সম্ভব তা গ্রহণ করতে হবে। তবে পরবর্তী ডোজের সময় খুব কাছাকাছি হলে শুধুমাত্র নির্ধারিত ডোজটাই গ্রহণ করতে হবে। একসাথে দ্বিগুণ ডোজ নেওয়া যাবে না।