Loading...

নেটারসুডিল + ল্যাটানোপ্রস্ট

Generic Medicine
নির্দেশনা

ওপেন-এঙ্গেল গ্লুকোমা বা অকুলার হাইপারটেনশনে আক্রান্ত রোগীদের চোখের অভ্যন্তরীণ চাপ (IOP) কমানোর জন্য এই কম্বিনেশনটি ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

এটি একটি Rho kinase inhibitor এবং Prostaglandin F2α analogue-এর নির্দিষ্ট মাত্রার সংমিশ্রণ। Netarsudil একটি Rho kinase inhibitor, যা trabecular outflow pathway-তে actin-myosin শিথিল করে কোষীয় পর্যায়ে কাজ করে। এর ফলে trabecular meshwork এবং Schlemm's canal-এর অভ্যন্তরীণ প্রাচীর শিথিল হয় এবং episcleral venous pressure (EVP) কমে যায়।

Latanoprost একটি selective FP receptor agonist, যা uveoscleral pathway দিয়ে aqueous humor-এর বহিঃপ্রবাহ বাড়িয়ে intraocular pressure (IOP) কমায়।

মাত্রা ও সেবনবিধি

প্রস্তাবিত ডোজ হলো আক্রান্ত চোখে (বা চোখগুলোতে) প্রতিদিন সন্ধ্যায় একবার ১ ফোঁটা।

প্রতিনির্দেশনা

এই আই ড্রপের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

Netarsudil ও Latanoprost ব্যবহারে নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল গবেষণায় সবচেয়ে সাধারণ চোখের পার্শ্বপ্রতিক্রিয়া ছিল conjunctival hyperemia (চোখ লাল হওয়া), ড্রপ দেওয়ার স্থানে ব্যথা, corneal verticillata, প্রয়োগ স্থানে অস্বস্তি, চোখে কিছু পড়ে আছে এমন অনুভূতি এবং কিছু রোগীর ক্ষেত্রে ঝাপসা দেখা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী নারীদের ক্ষেত্রে Netarsudil ও Latanoprost কম্বিনেশনের পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই, তাই ওষুধজনিত ঝুঁকি নির্ধারণ করা যায়নি। এটি মাতৃদুগ্ধে যায় কিনা, শিশুর উপর কী প্রভাব ফেলে বা দুধ উৎপাদনে কোনো প্রভাব ফেলে কিনা সে সম্পর্কেও পর্যাপ্ত তথ্য নেই।

সতর্কতা
  • শুধুমাত্র চোখে ব্যবহারের জন্য।
  • ড্রপ দূষণ এড়াতে ড্রপারের মুখ কোনো পৃষ্ঠে স্পর্শ করাবেন না।
  • Iritis বা uveitis-এর মতো সক্রিয় চোখের অভ্যন্তরীণ প্রদাহ থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
  • চোখের রঞ্জক টিস্যু, চোখের পাপড়ি এবং সূক্ষ্ম লোমে ধীরে ধীরে পরিবর্তন হতে পারে।
  • Latanoprost ব্যবহারে cystoid macular edema দেখা যেতে পারে এবং Herpes Simplex keratitis পুনরায় সক্রিয় হতে পারে।
  • অন্যান্য টপিকাল আই ড্রপের সাথে ব্যবহার করা যেতে পারে, তবে প্রতিটি ব্যবহারের মধ্যে কমপক্ষে ৫ মিনিট বিরতি রাখতে হবে।
স্পেশিয়াল পপুলেশন

শিশুদের ক্ষেত্রে: শিশুদের মধ্যে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়।

বয়স্কদের ক্ষেত্রে: বয়স্ক ও অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে নিরাপত্তা ও কার্যকারিতায় উল্লেখযোগ্য কোনো পার্থক্য দেখা যায়নি।

থেরাপিউটিক ক্লাস

মায়োটিক ও গ্লুকোমার ওষুধ

সংরক্ষণ

খোলার আগে ২°-৮°C তাপমাত্রায় শুকনো স্থানে ও আলো থেকে দূরে সংরক্ষণ করুন। খোলার পরে ২°-২৫°C তাপমাত্রায় সর্বোচ্চ ৬ সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

নেটারসুডিল + ল্যাটানোপ্রস্ট কিসের ওষুধ ?

নেটারসুডিল + ল্যাটানোপ্রস্ট এর কাজ কি?

নেটারসুডিল + ল্যাটানোপ্রস্ট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

নেটারসুডিল + ল্যাটানোপ্রস্ট বেশি খেলে কি হয় ?

গর্ভাবস্থায় নেটারসুডিল + ল্যাটানোপ্রস্ট ব্যবহার করা যাবে কি?

No available drugs found

  View in English