Loading...

অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড (ক্রিম)

Generic Medicine
নির্দেশনা

Oxymetazoline Hydrochloride ক্রিম প্রাপ্তবয়স্কদের রোসেশিয়া (rosacea) রোগের সাথে সম্পর্কিত মুখের স্থায়ী লালচে ভাবের (facial erythema) স্থানীয় চিকিৎসায় ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

Oxymetazoline একটি alpha-1A adrenoceptor agonist। এটি প্রধানত রক্তনালী সংকুচিত (vasoconstriction) করে কাজ করে, যার ফলে ত্বকের লালচে ভাব কমে যায়।

মাত্রা ও সেবনবিধি

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, এটি মুখে খাওয়া, চোখে ব্যবহার বা যোনিপথে ব্যবহার করার জন্য নয়। দিনে একবার মুখের পুরো অংশ (কপাল, নাক, দুই গাল এবং থুতনি) পাতলা স্তরে ঢেকে দেওয়ার জন্য অল্প পরিমাণ ক্রিম প্রয়োগ করতে হবে, তবে চোখ এবং ঠোঁট এড়িয়ে চলতে হবে। ক্রিম লাগানোর পরপরই হাত ধুয়ে ফেলতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া

সর্বাধিক সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রয়োগস্থলে ডার্মাটাইটিস, রোসেশিয়ার প্রদাহজনিত ক্ষত বেড়ে যাওয়া, প্রয়োগস্থলে চুলকানি, লালচে ভাব এবং ব্যথা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে oxymetazoline-এর নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত নয়, তবে এই সময়ে ব্যবহারে সাধারণত কোনো নির্দিষ্ট ঝুঁকি ধরা হয় না।

সতর্কতা

Alpha-adrenergic agonist রক্তচাপে প্রভাব ফেলতে পারে। হৃদরোগ, অরথোস্ট্যাটিক হাইপোটেনশন, নিয়ন্ত্রণহীন উচ্চ বা নিম্ন রক্তচাপ থাকলে অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মস্তিষ্ক বা হৃদ্‌রক্তনালীর দুর্বলতা, Raynaud’s phenomenon, thromboangiitis obliterans, scleroderma বা Sjögren’s syndrome থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। রক্তনালীর সমস্যার লক্ষণ দেখা দিলে চিকিৎসা নিতে হবে। তীব্র অ্যাঙ্গেল-ক্লোজার গ্লকোমার লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

মাত্রাধিকত্যা

Oxymetazoline মুখে খাওয়ার জন্য নয়। ভুলবশত গ্রহণ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজন অনুযায়ী সহায়ক চিকিৎসা দিতে হবে।

থেরাপিউটিক ক্লাস

রক্তনালী সংকোচক / ভেনোটনিক।

সংরক্ষণ

৩০°C-এর বেশি তাপমাত্রায় সংরক্ষণ করবেন না। আলো থেকে দূরে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

Oxymetazoline Hydrochloride (Cream) এর কাজ কি?

Oxymetazoline Hydrochloride (Cream) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

Oxymetazoline Hydrochloride (Cream) বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় Oxymetazoline Hydrochloride (Cream) খাওয়া যাবে কি?

Oxymetazoline Hydrochloride (Cream) কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?

Cream
Rosalin
Cream
1%
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 350.00
  View in English