Loading...

ক্যালসিয়াম ফসফেট (মিল্ক সোর্স) + ভিটামিন ডি৩

Generic Medicine
নির্দেশনা

এই প্রিপারেশনটি ব্যবহার করা হয়ঃ

  • অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, টেটানি, হাইপোপ্যারাথাইরয়ডিজম এবং অস্টিওজেনেসিসজনিত সমস্যার চিকিৎসায়
  • শিশুদের খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি, গর্ভাবস্থা ও স্তন্যদানকাল, রিকেটস এবং বৃদ্ধ বয়সে ক্যালসিয়াম শোষণ কমে যাওয়ার ক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে
  • কিডনি রোগ ও প্যানক্রিয়াটাইটিসে
  • ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩-এর ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায়
কম্পোজিশন

প্রতি ফিল্ম-কোটেড ট্যাবলেটে রয়েছে:

  • ক্যালসিয়াম ফসফেট BP ৭১৫ মি.গ্রা. (যা সমপরিমাণ ২৫০ মি.গ্রা. এলিমেন্টাল ক্যালসিয়াম)
  • কোলেক্যালসিফেরল (ভিটামিন ডি৩) USP ২৫০ IU
ফার্মাকোলজি

এই প্রিপারেশনটি ক্যালসিয়াম ফসফেট এবং ভিটামিন ডি৩-এর সমন্বয়ে তৈরি, যা শরীরে ক্যালসিয়াম মেটাবলিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়াম অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে এবং পরে হাড়ে জমা হয়। ভিটামিন ডি৩ অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে এবং হাড় সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি৩-এর অভাবে খাদ্য থেকে মাত্র ১০%–১৫% ক্যালসিয়াম শরীর শোষণ করতে পারে।

মাত্রা ও সেবনবিধি

চিকিৎসকের নির্দেশ অনুযায়ী পর্যাপ্ত পানি বা খাবারের সাথে দিনে ১ বা ২ বার ২টি ট্যাবলেট গ্রহণ করতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া
  • ইনট্রাভেনাস সেফট্রিয়াক্সোন ও ক্যালসিয়াম একসাথে ব্যবহার করলে ফুসফুস ও কিডনিতে গুরুতর ক্ষতি হতে পারে। সেফট্রিয়াক্সোন দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ইনট্রাভেনাস ক্যালসিয়াম ব্যবহার করা উচিত নয়।
  • ক্যালসিয়াম টেট্রাসাইক্লিন ও ফ্লুরাইড জাতীয় ওষুধের শোষণ কমাতে পারে, তাই এদের মধ্যে অন্তত ৩ ঘণ্টার ব্যবধান রাখা উচিত। থিয়াজাইড ডাইইউরেটিকস মূত্রে ক্যালসিয়াম নির্গমন কমায়, আর ফেনিটয়িন, বারবিচুরেট ও গ্লুকোকর্টিকয়েড ভিটামিন ডি৩-এর কার্যকারিতা কমাতে পারে। পালং শাক, সিরিয়াল, দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়াম শোষণ কমাতে পারে।
প্রতিনির্দেশনা

হাইপারপ্যারাথাইরয়ডিজম, হাইপারক্যালসেমিয়া, কোষ্ঠকাঠিন্য, কিডনিতে পাথর এবং তীব্র পানিশূন্যতার ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

মাঝেমধ্যে গ্যাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। দীর্ঘদিন ব্যবহারে বিরল ক্ষেত্রে হাইপারক্যালসেমিয়া হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই প্রিপারেশন চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। গবেষণায় দেখা গেছে যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ সাধারণত সহনীয়।

সতর্কতা

হালকা হাইপারক্যালসিউরিয়ার ক্ষেত্রে ডোজ কমালেই সাধারণত সিরাম ক্যালসিয়াম স্বাভাবিক হয়ে যায়। যাদের কিডনিতে পাথর আছে বা পূর্বে ছিল তাদের পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া উচিত।

মাত্রাধিকত্যা

ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ অতিরিক্ত গ্রহণ করলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

স্পেসিফিক মিনারেল & ভিটামিন কম্বাইন্ড প্রিপারেশনস

সংরক্ষণ

৩০°সে এর নিচে তাপমাত্রায়, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ক্যালসিয়াম ফসফেট (মিল্ক সোর্স) + ভিটামিন ডি৩ কিসের ওষুধ?

ক্যালসিয়াম ফসফেট (মিল্ক সোর্স) + ভিটামিন ডি৩ এর কাজ কি?

ক্যালসিয়াম ফসফেট (মিল্ক সোর্স) + ভিটামিন ডি৩ এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ক্যালসিয়াম ফসফেট (মিল্ক সোর্স) + ভিটামিন ডি৩ বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় ক্যালসিয়াম ফসফেট (মিল্ক সোর্স) + ভিটামিন ডি৩ খাওয়া যাবে কি?

Tablet
Milcal
Tablet
250 mg+250 IU
Delta Pharma Ltd.
Unit Price: ৳ 10.00
  View in English