Loading...

প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড + ক্যালামাইন

Generic Medicine
নির্দেশনা

অস্থায়ীভাবে ব্যথা ও চুলকানি উপশমে ব্যবহৃত হয়: ছোটখাটো burn, Sunburn, ছোট কাটা ও আঁচড় ,পোকামাকড়ের কামড়, ত্বকের হালকা irritation ও rash.

ফার্মাকোলজি

Pramoxine hydrochloride neuronal cell membrane-এর sodium ion channel ব্লক করে, যার ফলে ব্যথার সংকেত মস্তিষ্কে পৌঁছাতে পারে না এবং local anesthetic প্রভাব সৃষ্টি হয়। Calamine ত্বকে ঠান্ডা অনুভূতি সৃষ্টি করে এবং anti-itching (চুলকানি কমানোর) প্রভাব প্রদান করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক এবং ২ বছর বা তার বেশি বয়সী শিশু: আক্রান্ত স্থানে দিনে সর্বোচ্চ ৩ থেকে ৪ বার প্রয়োগ করতে হবে।
২ বছরের কম বয়সী শিশু: চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

এই cream-এর জন্য উল্লেখযোগ্য কোনো drug interaction জানা যায়নি। তবে একাধিক ঔষধ একসাথে ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

স্থানীয় ত্বকের প্রতিক্রিয়া হতে পারে যেমন anaphylactoid reaction, জ্বালাপোড়া, sting অনুভূতি, contact dermatitis, ব্যথা বা কোমলতা, urticaria, ত্বক খোসা ওঠা এবং ত্বকে ক্ষত।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

Pregnancy Category: নির্ধারিত নয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা তথ্য নেই। তাই গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সতর্কতা

এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, নাক, কান ও মুখের সংস্পর্শ এড়াতে হবে। ভুলবশত লাগলে সঙ্গে সঙ্গে মুছে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যদি রোগের অবস্থা খারাপ হয়, ৭ দিনের মধ্যে উপশম না হয়, ৭ দিনের পরেও লক্ষণ থেকে যায় বা ভালো হয়ে আবার ফিরে আসে, তবে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ক্ষত বা damaged skin-এ ব্যবহার করা যাবে না এবং আক্রান্ত স্থানে খুব শক্ত করে bandage করা যাবে না। গিলে ফেললে ক্ষতিকর হতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসা সহায়তা নিতে হবে বা poison control center-এর সাথে যোগাযোগ করতে হবে।

সংরক্ষণ

২০°C – ২৫°C তাপমাত্রায় সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড + ক্যালামাইন কিসের ওষুধ ?

প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড + ক্যালামাইন এর কাজ কি?

প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড + ক্যালামাইন এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড + ক্যালামাইন বেশি ব্যবহার করলে কি হয় ?

গর্ভাবস্থায় প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড + ক্যালামাইন ব্যবহার করা যাবে কি?

Cream
Itchnil
Cream
1%+3%
Eskayef Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 95.00
Cream
Itchsol
Cream
1%+3%
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 95.00
  View in English