Loading...

প্রিডিনল মেসিলেট

Generic Medicine
নির্দেশনা

Pridinol Mesilate পেশীর টান ও খিঁচুনি কমানোর জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে central এবং peripheral muscle spasm, ঘাড়ের খিঁচুনি (torticollis), কোমর ব্যথা (lumbago) এবং সাধারণ পেশী ব্যথা অন্তর্ভুক্ত।

ফার্মাকোলজি

Pridinol Mesilate একটি centrally acting muscle relaxant, যা muscle spasm-এর উপসর্গ উপশমে ব্যবহৃত হয়। এটি পেশীর শক্তভাব ও ব্যথা কমাতে সাহায্য করে। এটি hydrochloride salt আকারেও ব্যবহৃত হয়, যেখানে এর antimuscarinic কার্যকারিতার মাধ্যমে parkinsonism-এর ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।

মাত্রা ও সেবনবিধি

প্রস্তাবিত ডোজ হলো 1.5-3 mg pridinol দিনে 3 বার। খাবারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে, তবে খাবারের আগে গ্রহণ করলে ওষুধের কার্যকারিতা দ্রুত শুরু হয়। তবে রোগীর যদি low blood pressure থাকে, তাহলে অজ্ঞান হওয়ার ঝুঁকি কমাতে খাবারের পরে ট্যাবলেট গ্রহণ করতে হবে। অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।

শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার: শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে Pridinol ব্যবহারের কোনো তথ্য উপলব্ধ নেই।

ঔষধের মিথষ্ক্রিয়া

Pridinol anticholinergic group-এর ওষুধের প্রভাব বাড়াতে পারে। এর মধ্যে রয়েছে overactive bladder, urinary incontinence, asthma এবং Parkinson’s disease-এর চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ।

প্রতিনির্দেশনা

যাদের active substance বা অন্য কোনো excipient-এর প্রতি hypersensitivity আছে, glaucoma, prostate enlargement (prostatic hypertrophy), urinary retention syndrome, gastrointestinal obstruction, arrhythmia এবং গর্ভাবস্থার প্রথম ৩ মাসে Pridinol ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: পেট ব্যথা, arrhythmia, দুর্বলতা (asthenia), মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, মাথাব্যথা, রক্তচাপ কমে যাওয়া (hypotension) এবং বমি বমি ভাব।

বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: চোখে ফোকাস করতে অসুবিধা, ঝাপসা দেখা, ডায়রিয়া, বমি, hypersensitivity reaction যেমন চুলকানি, ত্বক লাল হওয়া, ফোলা বা শ্বাসকষ্ট, মনোযোগ কমে যাওয়া, coordination সমস্যা, স্বাদের পরিবর্তন, উদ্বেগ এবং বিষণ্নতা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা: গর্ভাবস্থার প্রথম ৩ মাসে Pridinol গ্রহণ করা যাবে না। পরবর্তী মাসগুলোতে শুধুমাত্র প্রয়োজন হলে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত।

স্তন্যদানকালীন: মাতৃদুগ্ধে Pridinol যায় কিনা সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। তাই স্তন্যদানকালে ব্যবহার এড়িয়ে চলা উচিত।

সতর্কতা

বয়স্ক রোগী, লিভার বা কিডনির সমস্যা আছে এমন রোগী এবং hypotension-এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ অজ্ঞান হওয়ার মতো circulatory সমস্যা বাড়তে পারে। Pridinol-এ lactose রয়েছে, তাই যাদের galactose intolerance, total lactase deficiency বা glucose-galactose malabsorption আছে, তাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।

মাত্রাধিকত্যা

অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে দ্রুত চিকিৎসা সহায়তা নিতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Centrally acting Skeletal Muscle Relaxants

সংরক্ষণ

৩০°C-এর নিচে তাপমাত্রায়, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

প্রিডিনল মেসিলেট কিসের ওষুধ ?

প্রিডিনল মেসিলেট এর কাজ কি?

প্রিডিনল মেসিলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

প্রিডিনল মেসিলেট বেশি খেলে কি হয় ?

গর্ভাবস্থায় প্রিডিনল মেসিলেট খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English