Loading...

ক্লোরোক্সাইলেনল

Generic Medicine
নির্দেশনা

ডিসইনফেকট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-

  • ত্বক ও গ্লাভস পরিহিত হাত
  • প্রসূতি ব্যবহারে; ভ্যাজাইনাল পরীক্ষায় ও ফোর্সেপ ব্যবহারের সময় অ্যান্টিসেপটিক লুব্রিকেন্ট হিসেবে
  • হাতের অ্যান্টিসেপসিসে

ক্ষুদ্র আঘাতে সংক্রমণ প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা হিসেবে-

  • কাটা
  • আঁচড়
  • পোড়া
  • রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন
কম্পোজিশন

সক্রিয় উপাদান: Chloroxylenol 4.8% w/v
নিষ্ক্রিয় উপাদান: ক্যারামেল, ক্যাস্টর অয়েল সাবান, আইসোপ্রোপাইল অ্যালকোহল (১২%), পাইন অয়েল, পানি

ফার্মাকোলজি

ক্লোরোক্সাইলেনল একটি ফেনলিক অ্যান্টিসেপটিক, যা তার হাইড্রক্সিল (-OH) গ্রুপের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লির প্রোটিনের সাথে যুক্ত হয়। এর ফলে কোষ ঝিল্লি বিঘ্নিত হয়ে কোষের ভেতরের উপাদান বাইরে বের হয়ে যায়। এরপর এটি কোষের ভিতরে প্রবেশ করে আরও প্রোটিন ও এনজাইমের সাথে যুক্ত হয়ে কোষের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে। উচ্চ ঘনমাত্রায় এটি ব্যাকটেরিয়ার প্রোটিন ও নিউক্লিক এসিডকে জমাট বাঁধিয়ে দেয়, যার ফলে দ্রুত কোষের মৃত্যু ঘটে।

মাত্রা ও সেবনবিধি
  • ১ টেবিল চামচ (১৫ মি.লি.) ১০ আউন্স (৩০০ মি.লি.) পানিতে মিশিয়ে নিন
  • আক্রান্ত স্থান পরিষ্কার করুন
  • আক্রান্ত স্থানে প্রয়োগ করে গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন
  • অপরিশোধিত (ডাইলিউট না করা) অবস্থায় ব্যবহার করবেন না
ঔষধের মিথষ্ক্রিয়া

কোনো উল্লেখযোগ্য বা সুপ্রতিষ্ঠিত ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়নি।

প্রতিনির্দেশনা

অতিসংবেদনশীলতা

পার্শ্ব প্রতিক্রিয়া

ত্বকের সংবেদনশীলতা; কনজাঙ্কটিভার জ্বালা; মিউকাস ঝিল্লির জ্বালা; দাঁতে অস্থায়ী বাদামী দাগ; জিহ্বার রঙ পরিবর্তন ও জ্বালাপোড়া অনুভূতি; স্বাদের সাময়িক পরিবর্তন; প্যারোটিড গ্রন্থির ফোলা।

সতর্কতা

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য

ব্যবহার করবেন না-

  • চোখে
  • শরীরের বড় অংশে

নিম্নোক্ত অবস্থায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন-

  • গভীর বা ছিদ্রযুক্ত ক্ষত
  • প্রাণীর কামড়
  • গুরুতর পোড়া

ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন যদি-

  • জ্বালা, সংবেদনশীলতা বা অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয়। এগুলো গুরুতর অবস্থার লক্ষণ হতে পারে।
  • উপসর্গ এক সপ্তাহের বেশি স্থায়ী হয় বা আরও খারাপ হয়
থেরাপিউটিক ক্লাস

ক্লোরহেক্সিডিন & ক্লোরোক্সাইলেনল প্রিপারেশনস

সংরক্ষণ

শিশুদের নাগালের বাইরে রাখুন। ভুলবশত খেয়ে ফেললে দ্রুত চিকিৎসা সহায়তা নিন বা নিকটস্থ বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ করুন। বমি করানোর চেষ্টা করবেন না।

সাধারণ প্রশ্ন

ক্লোরোক্সাইলেনল কিসের ওষুধ?

ক্লোরোক্সাইলেনল এর কাজ কি?

ক্লোরোক্সাইলেনল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ক্লোরোক্সাইলেনল বেশি ব্যবহার করলে কি হয়?

গর্ভাবস্থায় ক্লোরোক্সাইলেনল ব্যবহার করা যাবে কি?

No available drugs found

  View in English