শুধুমাত্র ইন্ট্রাভেনাস ইনফিউশন হিসেবে প্রদান: এটি কখনোই IV push বা bolus হিসেবে দেওয়া যাবে না। Rituximab শুধুমাত্র প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানকারীর মাধ্যমে দিতে হবে, কারণ গুরুতর ও প্রাণঘাতী infusion-related reaction হতে পারে। প্রতিটি ইনফিউশনের আগে premedication দিতে হবে, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের নির্দেশ অনুযায়ী।
প্রথম ইনফিউশন: স্ট্যান্ডার্ড ইনফিউশন: শুরুতে ৫০ মি.গ্রা./ঘণ্টা হারে ইনফিউশন দিতে হবে। কোনো toxicity না থাকলে প্রতি ৩০ মিনিটে ৫০ মি.গ্রা./ঘণ্টা করে বাড়াতে হবে, সর্বোচ্চ ৪০০ মি.গ্রা./ঘণ্টা পর্যন্ত।
পেডিয়াট্রিক রোগী (ম্যাচিউর B-cell NHL/B-AL): শুরুতে ০.৫ মি.গ্রা./কেজি/ঘণ্টা (সর্বোচ্চ ৫০ মি.গ্রা./ঘণ্টা)। প্রতি ৩০ মিনিটে ০.৫ মি.গ্রা./কেজি/ঘণ্টা করে বৃদ্ধি, সর্বোচ্চ ৪০০ মি.গ্রা./ঘণ্টা পর্যন্ত।
পরবর্তী ইনফিউশন: স্ট্যান্ডার্ড ইনফিউশন: শুরুতে ১০০ মি.গ্রা./ঘণ্টা। সহ্যযোগ্য হলে প্রতি ৩০ মিনিটে ১০০ মি.গ্রা./ঘণ্টা করে বৃদ্ধি, সর্বোচ্চ ৪০০ মি.গ্রা./ঘণ্টা পর্যন্ত।
প্রথম চক্রে Grade 3 বা 4 reaction না হলে ৯০ মিনিটের ইনফিউশন দ্বিতীয় চক্রে দেওয়া যেতে পারে। প্রথম ৩০ মিনিটে মোট ডোজের ২০% এবং পরবর্তী ৬০ মিনিটে ৮০% দিতে হবে। সহ্য হলে পরবর্তী চক্রেও (Cycle 6 বা 8 পর্যন্ত) একইভাবে দেওয়া যেতে পারে। হৃদরোগ থাকলে বা lymphocyte ≥5,000/mm³ হলে ৯০ মিনিট ইনফিউশন দেওয়া যাবে না।
Non-Hodgkin’s Lymphoma (NHL) ডোজ: 375 মি.গ্রা./মি² IV ইনফিউশন। Relapsed/Refractory: সপ্তাহে ১ বার, ৪ বা ৮ ডোজ, Retreatment: সপ্তাহে ১ বার, ৪ ডোজ, Previously untreated follicular: কেমোথেরাপির প্রতিটি সাইকেলের Day 1, সর্বোচ্চ ৮ ডোজ; এরপর ৮ সপ্তাহ পর পর ১২ ডোজ মেইনটেন্যান্স, CVP পর non-progressing NHL: ৬ মাস পর পর ৪ ডোজ, সর্বোচ্চ ১৬ ডোজ, DLBCL: প্রতিটি কেমোথেরাপি সাইকেলের Day 1, সর্বোচ্চ ৮ ইনফিউশন
শিশু রোগী (৬ মাস বা বেশি): LMB কেমোথেরাপির সাথে মোট ৬টি ইনফিউশন।
CLL ডোজ: FC কেমোথেরাপির আগে 375 মি.গ্রা./মি², এরপর সাইকেল ২–৬ এ 500 মি.গ্রা./মি² (প্রতি ২৮ দিনে)।
Rheumatoid Arthritis (RA): ১,০০০ মি.গ্রা. করে ২টি IV ইনফিউশন, ২ সপ্তাহ ব্যবধানে। প্রতিটি ইনফিউশনের আগে ১০০ মি.গ্রা. methylprednisolone দেওয়া হয়। পরবর্তী কোর্স প্রতি ২৪ সপ্তাহ বা মূল্যায়ন অনুযায়ী (ন্যূনতম ১৬ সপ্তাহ বিরতি)। Methotrexate-এর সাথে দেওয়া হয়।
GPA ও MPA: 375 মি.গ্রা./মি² IV সপ্তাহে ১ বার, ৪ সপ্তাহ। সাথে glucocorticoid (১–৩ দিন IV methylprednisolone 1000 mg, পরে oral prednisone)।
Pemphigus Vulgaris (PV): ১,০০০ মি.গ্রা. করে ২টি ইনফিউশন, ২ সপ্তাহ ব্যবধানে, tapering steroid সহ।
Maintenance: ১২ মাসে ৫০০ মি.গ্রা. IV, এরপর প্রতি ৬ মাসে বা ক্লিনিক্যাল মূল্যায়ন অনুযায়ী।
Relapse treatment: relapse হলে ১,০০০ মি.গ্রা. IV; steroid সমন্বয় বিবেচনা করতে হবে। পরবর্তী ইনফিউশন কমপক্ষে ১৬ সপ্তাহ পরে দেওয়া যাবে।