চোখ: এই কম্বিনেশনটি এমন প্রদাহজনিত চোখের রোগে ব্যবহৃত হয় যেখানে ব্যাকটেরিয়াল সংক্রমণ আছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি অপারেশন পরবর্তী চোখের প্রদাহ এবং সংক্রমণজনিত অন্যান্য চোখের প্রদাহেও ব্যবহৃত হয়।
কান: এটি প্রদাহসহ কানের সংক্রমণ যেমন ওটাইটিস এক্সটার্না, তীব্র ও দীর্ঘস্থায়ী ওটাইটিস মিডিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। কানের অপারেশনের পরেও এটি ব্যবহার করা যেতে পারে।