ডেসলোরাটাডিন মৌসুমি এবং সারা বছরব্যাপী অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ উপশমে ব্যবহৃত হয়। যেমন— হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো, নাক বন্ধ থাকা, চোখ চুলকানো বা পানি পড়া, চোখ লাল হওয়া, তালু চুলকানো এবং কাশি।
এছাড়াও এটি দীর্ঘস্থায়ী অজ্ঞাতকারণজনিত আর্টিকারিয়া (চাকা ওঠা/হাইভস) চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি চুলকানি কমাতে এবং চাকার আকার ও সংখ্যা হ্রাস করতে সাহায্য করে।