Ear Drops ব্যবহার করা হয় কানের নালীতে জমে থাকা শক্ত মোম (ear wax) নরম করতে এবং তা অপসারণে সহায়তা করতে।
সোডিয়াম বাইকার্বোনেট[এয়ার প্রিপারেশন্স]
Generic Medicineফার্মাকোলজি
কানের নালীতে জমে থাকা ear wax-এ ৫০% এর কম চর্বিযুক্ত উপাদান থাকে, যা sebaceous এবং ceruminous গ্রন্থির নিঃসরণ থেকে আসে। বাকি অংশে থাকে মৃত চামড়ার কোষ, বাইরের কণা এবং চুলের অংশ। এই অচর্বিযুক্ত উপাদান একটি matrix তৈরি করে, যা চর্বিযুক্ত অংশকে একত্রে ধরে রাখে এবং ear wax গঠন করে। তেল বা solvent এই ম্যাট্রিক্সকে আরও শক্ত করে, কিন্তু পানিভিত্তিক দ্রবণ যদি ম্যাট্রিক্সে প্রবেশ করতে পারে, তবে এটি ভেঙে দেয়। Sodium Bicarbonate ear drops কানের শুষ্ক ম্যাট্রিক্সে প্রবেশ করে ear wax দ্রুত দ্রবীভূত করে এবং এটিকে semi-solid debris-এ পরিণত করে। ফলে এটি কানের মোম অপসারণের একটি দ্রুত ও কার্যকর পদ্ধতি।
মাত্রা ও সেবনবিধি
ধাপ-১: মাথা কাত করুন এবং ড্রপার-এর শেষ অংশ কানে না লাগিয়ে আক্রান্ত কানে ৩ থেকে ৪ ফোঁটা আস্তে করে দিন।
ধাপ-২: মাথা কাত অবস্থায় রাখুন, দ্রবণটি কানে ৫-১০ মিনিট থাকতে দিন, অতিরিক্ত অংশ টিস্যু দিয়ে মুছে ফেলুন। প্রয়োজন হলে অন্য কানে পুনরাবৃত্তি করুন।
ধাপ-৩: দিনে ১-২ বার করে সর্বোচ্চ ৫ দিন ব্যবহার করুন।
প্রাপ্তবয়স্ক ব্যবহার: ব্যবহারের জন্য মাথা একদিকে কাত করুন যাতে কান উপরের দিকে থাকে। এরপর প্রাপ্তবয়স্ক ও ৩ বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে কানের লতি আস্তে করে উপরে ও পিছনের দিকে টানুন।
শিশুদের ব্যবহার: শিশু রোগীদের ক্ষেত্রে কানের লতি আস্তে করে নিচে ও পিছনের দিকে টানুন।
ঔষধের মিথষ্ক্রিয়া
অন্যান্য ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
প্রতিনির্দেশনা
Sodium Bicarbonate ব্যবহার করা যাবে না যেসব ক্ষেত্রে: কানের পর্দা ছিদ্র (perforation), কানে প্রদাহ, বা সাম্প্রতিক কানের অপারেশন হয়েছে। এছাড়া যাদের Sodium Bicarbonate বা অন্যান্য উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি নিষিদ্ধ।
পার্শ্ব প্রতিক্রিয়া
Sodium Bicarbonate ব্যবহার করলে মাঝে মাঝে কানের নালীতে শুষ্কতা হতে পারে, তবে এটি সাধারণত তেমন সমস্যা সৃষ্টি করে না। অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত দেখা যায় না। কোনো অস্বাভাবিক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
Sodium Bicarbonate গর্ভাবস্থা ও স্তন্যদানকালেও ব্যবহার করা যেতে পারে। এই উপাদানগুলো বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে এবং কোনো সমস্যা রিপোর্ট হয়নি। তবে পূর্ণাঙ্গ নিরাপত্তা গবেষণা করা হয়নি।
সতর্কতা
Sodium Bicarbonate বা এর উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যাদের কানের সমস্যা রয়েছে বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
মাত্রাধিকত্যা
অতিরিক্ত ব্যবহার হলে চিন্তার কিছু নেই। কানের বাইরে বের হওয়া অতিরিক্ত তরল টিস্যু দিয়ে মুছে ফেললেই হবে।
থেরাপিউটিক ক্লাস
বিভিন্ন প্রকার টপিকাল (স্থানীয়) ব্যবহারের ওষুধ
সংরক্ষণ
৩০° সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন এবং আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
Sodium Bicarbonate (Ear Preparations) কিসের ওষুধ?
Sodium Bicarbonate (Ear Preparations) এর কাজ কি?
Sodium Bicarbonate (Ear Preparations) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
Sodium Bicarbonate (Ear Preparations) বেশি ব্যবহার করলে কি হয়?
গর্ভাবস্থায় Sodium Bicarbonate (Ear Preparations) ব্যবহার করা যাবে কি?
No available drugs found