Loading...

সোডিয়াম ফ্লোরাইড

Generic Medicine
নির্দেশনা

সোডিয়াম ফ্লোরাইড একটি অ্যান্টিসেপটিক ও ক্যাভিটি প্রতিরোধকারী মাউথওয়াশ, যা:

  • দাঁতের এনামেল পুনরুদ্ধার করে দাঁতকে শক্তিশালী করে
  • দাঁতকে ক্যাভিটি থেকে রক্ষা করে
  • দাঁতের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে
  • দাঁত বিবর্ণকারী টারটার নিয়ন্ত্রণ করে
  • নিরাপদভাবে দাঁত সাদা করতে সহায়তা করে
ফার্মাকোলজি

সোডিয়াম ফ্লোরাইড একটি ক্যারিওস্ট্যাটিক এজেন্ট, যা দাঁতের ক্ষয় (ডেন্টাল ক্যারিজ) প্রতিরোধে ব্যবহৃত হয়। এটি টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশনে ফ্লোরাইডের উৎস হিসেবেও ব্যবহৃত হতে পারে।

মাত্রা ও সেবনবিধি

পূর্ণ শক্তির Sodium fluoride দিয়ে ২০ মি.লি. (সরবরাহকৃত কাপের সাহায্যে) ৩০ সেকেন্ড ধরে কুলকুচি/গার্গল করুন, দিনে ২ বার (সকাল ও সন্ধ্যায়)। এটি গিলে ফেলা যাবে না। Sodium fluoride দিয়ে কুলকুচি করার পর ৩০ মিনিটের মধ্যে কিছু খাওয়া বা পান করা যাবে না।

ঔষধের মিথষ্ক্রিয়া

অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ ফ্লোরাইডের শোষণ কমিয়ে দিতে পারে।

প্রতিনির্দেশনা

৩ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ১ মিগ্রা ট্যাবলেট ব্যবহার করা যাবে না অথবা পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা ≥ 0.3 ppm হলে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

অতিসংবেদনশীলতা প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন র‍্যাশ, বমি বমি ভাব ও বমি। স্ট্যানাস ফ্লোরাইডযুক্ত পণ্য দাঁতে দাগ ফেলতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

কোনো তথ্য পাওয়া যায়নি।

সতর্কতা

দীর্ঘদিন উচ্চমাত্রায় ফ্লোরাইড ব্যবহারে ডেন্টাল ফ্লোরোসিস ও হাড়ের পরিবর্তন হতে পারে; নির্ধারিত মাত্রা অতিক্রম করা যাবে না। কিডনি সমস্যা ও গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

মাত্রাধিকত্যা

তীব্র বিষক্রিয়ায় লবণাক্ত বা সাবানের মতো স্বাদ, অতিরিক্ত লালা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, পেট ব্যথা, দুর্বলতা, তন্দ্রা, মাথা ঘোরা ও শ্বাসপ্রশ্বাস হালকা হয়ে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, হাইপারক্যালেমিয়া, খিঁচুনি, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, শক, শ্বাস বন্ধ হয়ে যাওয়া ও হৃদযন্ত্র বিকল হতে পারে। ২–৪ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটতে পারে। চিকিৎসায় লেবু পানি বা ক্যালসিয়ামযুক্ত দ্রবণ দিয়ে গ্যাস্ট্রিক ল্যাভেজ করা হয়। বেশি প্রস্রাব নিশ্চিত করতে হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট ধীরে শিরায় দেওয়া যেতে পারে। ম্যাগনেসিয়াম সালফেট হাইপোম্যাগনেসেমিয়ায় ব্যবহৃত হয় এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শোষণ কমাতে সাহায্য করে। প্রয়োজনে হেমোডায়ালাইসিস করা যেতে পারে। দীর্ঘমেয়াদি বিষক্রিয়ায় হাড়ে ব্যথা, শক্তভাব, নড়াচড়া কমে যাওয়া ও বিকৃতি দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত গ্রহণে দাঁতে দাগ পড়তে পারে।

থেরাপিউটিক ক্লাস

অ্যান্টি-ক্যাভিটি মাউথওয়াশ

সংরক্ষণ

টাইট প্লাস্টিক কনটেইনারে সংরক্ষণ করুন।

সাধারণ প্রশ্ন

Sodium Fluoride কিসের ওষুধ?

Sodium Fluoride এর কাজ কি?

Sodium Fluoride এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

Sodium Fluoride বেশি খেলে কি হয়?

Sodium Fluoride কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?

No available drugs found

  View in English