Undenatured Type II Collagen: এটি চিকেন স্টার্নাম কার্টিলেজ থেকে নিম্ন তাপমাত্রা ও নন-এনজাইমেটিক পেটেন্টেড প্রক্রিয়ায় তৈরি একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, যা এর প্রাকৃতিক ট্রিপল হেলিক্স গঠন ও বায়োলজিক্যাল কার্যকারিতা বজায় রাখে। এটি Peyer’s patches এর মাধ্যমে oral tolerance প্রক্রিয়া সক্রিয় করে T-cell কে regulatory T-cell এ রূপান্তরিত করে। এই কোষগুলো জয়েন্টে গিয়ে TGF-beta ও IL-10 এর মতো অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান নিঃসরণ করে, যা প্রদাহ কমায় ও কার্টিলেজ পুনর্গঠনে সাহায্য করে।
Glucosamine Sulfate: এটি একটি প্রাকৃতিক অ্যামিনো সুগার যা কার্টিলেজ তৈরি ও সাইনোভিয়াল ফ্লুইড বজায় রাখতে সাহায্য করে। এটি জয়েন্টের গঠন ও কার্যকারিতা রক্ষায় ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদে ব্যবহারে অস্টিওআর্থ্রাইটিসে জয়েন্ট ক্ষয় কমাতে এবং উপসর্গ উন্নত করতে সাহায্য করে।
Boswellia Serrata: এটি একটি উদ্ভিদ নির্যাস যা 5-LOX ও leukotriene B4 এর মতো প্রদাহজনক উপাদান কমিয়ে জয়েন্টের স্বাস্থ্য রক্ষা করে। এটি জয়েন্ট ব্যথা কমাতে ও কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে এবং কার্টিলেজ সুরক্ষায় ভূমিকা রাখে।
Boron (Calcium Fructoborate): এটি ফল ও সবজিতে পাওয়া একটি প্রাকৃতিক মিনারেল কমপ্লেক্স, যা C-reactive protein কমিয়ে প্রদাহ হ্রাস করে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে।