Loading...

ট্রাইপ্যান ব্লু

Generic Medicine
নির্দেশনা

Trypan Blue চক্ষু সার্জারিতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়, যা লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুল রঞ্জিত করতে সাহায্য করে।

ফার্মাকোলজি

Trypan Blue একটি সিলেকটিভ টিস্যু স্টেইনিং এজেন্ট (ডাই), যা মানব ক্রিস্টালাইন লেন্সের অ্যান্টেরিয়র ক্যাপসুলকে রঞ্জিত করে। এই ডাই ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে না, ফলে অ্যান্টেরিয়র ক্যাপসুল পরিষ্কারভাবে দেখা যায় এবং অনরঞ্জিত লেন্স কর্টেক্স ও ভিতরের অংশ থেকে সহজে পার্থক্য করা যায়।

মাত্রা ও সেবনবিধি

Trypan Blue প্রয়োগের প্রথম ধাপ হলো ২৬ গেজ নিডল ব্যবহার করে অ্যান্টেরিয়র চেম্বারে একটি এয়ার বাবল ইনজেক্ট করা। এটি aqueous humor দ্বারা ডাইয়ের dilution প্রতিরোধ করে। এরপর tuberculin syringe ব্যবহার করে Trypan Blue অ্যান্টেরিয়র লেন্স ক্যাপসুলে ইনজেক্ট করা হয়। যখন ডাই ক্যাপসুলের সাথে সংস্পর্শে আসে, তখন পর্যাপ্ত স্টেইনিং অর্জিত হয়। যদি কোনো অংশ অপর্যাপ্তভাবে স্টেইনড থাকে, তবে সম্পূর্ণ স্টেইনিং নিশ্চিত করতে আরও ১ ফোঁটা করে প্রয়োগ করা যেতে পারে।

প্রতিনির্দেশনা

ট্রাইপান ব্লু ব্যবহার নিষিদ্ধ যখন নন-হাইড্রেটেড (শুষ্ক অবস্থায়) হাইড্রোফিলিক অ্যাক্রিলিক ইনট্রাওকুলার লেন্স (IOL) চোখে প্রতিস্থাপন করার পরিকল্পনা থাকে, কারণ ডাইটি IOL দ্বারা শোষিত হয়ে লেন্সকে দাগযুক্ত করতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া
  • উচ্চ পানিযুক্ত হাইড্রোফিলিক ইনট্রাওকুলার লেন্সের বিবর্ণতা।
  • অজান্তে লেন্সের পশ্চাৎ ক্যাপসুল ও ভিট্রিয়াস ফেসে রঞ্জন হওয়া।
  • এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাধারণত নিজে থেকেই সেরে যায় এবং সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটাগরি C। গর্ভবতী নারীদের মধ্যে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই। সম্ভাব্য উপকার ভ্রূণের ঝুঁকির চেয়ে বেশি হলে তবেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। এই ওষুধ মাতৃদুগ্ধে নির্গত হয় কিনা তা জানা যায়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

ইনজেকশনের পর অতিরিক্ত ট্রাইপান ব্লু দ্রুত চোখ থেকে অপসারণ করতে হবে এবং অ্যান্টেরিয়র চেম্বার ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

স্পেশিয়াল পপুলেশন

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণার ভিত্তিতে শিশু রোগীদের ক্ষেত্রে ট্রাইপান ব্লুর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়েছে।

বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক ও তরুণ রোগীদের মধ্যে নিরাপত্তা ও কার্যকারিতায় উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

থেরাপিউটিক ক্লাস

চক্ষু রোগ নির্ণয়ের প্রস্তুতি

সংরক্ষণ

৩০°C-এর নিচে সংরক্ষণ করুন এবং আলো থেকে দূরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ট্রাইপ্যান ব্লু কিসের ওষুধ?

ট্রাইপ্যান ব্লু এর কাজ কি?

ট্রাইপ্যান ব্লু এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ট্রাইপ্যান ব্লু বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় ট্রাইপ্যান ব্লু খাওয়া যাবে কি?

Ophthalmic Solution
TyBlue
Ophthalmic Solution
0.06%
Techno Drugs Ltd.
Unit Price: ৳ 90.00
Ophthalmic Solution
Visi Blue
Ophthalmic Solution
0.06%
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 120.00
  View in English