Loading...

আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন + বসওয়েলিয়া সেরাটা

Generic Medicine
নির্দেশনা

এটি নিম্নোক্ত অবস্থায় ব্যবহৃত হয়:

  • জয়েন্টের ব্যথা
  • কার্টিলেজ (Cartilage) গঠন
  • জয়েন্টের গঠন ও কার্যকারিতা বজায় রাখা
ফার্মাকোলজি

Collagen Type II (প্রাকৃতিক) হলো একটি গঠনমূলক প্রোটিন, যা কার্টিলেজ, হাড় এবং অন্যান্য সংযোগকারী টিস্যুতে পাওয়া যায়। এটি গ্লাইসিন, প্রোলিন ও হাইড্রোক্সিপ্রোলিন নামক অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত এবং ট্রিপল-হেলিক্স গঠন তৈরি করে। Undenatured Type II chicken collagen হলো মুরগির স্টার্নাম কার্টিলেজ থেকে নিম্ন তাপমাত্রার নন-এনজাইমেটিক পদ্ধতিতে তৈরি একটি নিউট্রাসিউটিক্যাল, যা এর প্রাকৃতিক গঠন ও জৈবিক কার্যকারিতা অক্ষুণ্ণ রাখে। Boswellic acids হলো Boswellia serrata Roxb. গাছের গাম রেজিন থেকে প্রাপ্ত সক্রিয় উপাদান, যার মধ্যে β-boswellic acid, 11-keto-β-boswellic acid এবং অন্যান্য ডেরিভেটিভ অন্তর্ভুক্ত।

Type II collagen একটি ইমিউন-মধ্যস্থ প্রক্রিয়া (oral tolerization) এর মাধ্যমে কাজ করে। এর সক্রিয় epitopes ক্ষুদ্রান্ত্রের Peyer’s patches এর সাথে প্রতিক্রিয়া করে collagen-specific regulatory T-cells তৈরি করে। এই কোষগুলো জয়েন্টে গিয়ে T-cell কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং collagenase enzyme ও inflammatory cytokines এর নিঃসরণ কমায়।

ফলে কার্টিলেজ ভাঙন কমে, প্রদাহ হ্রাস পায় এবং জয়েন্টের ক্ষয় রোধ করে কার্টিলেজ পুনর্গঠনে সহায়তা করে। এটি জয়েন্টের নমনীয়তা ও চলাচলের ক্ষমতা উন্নত করে এবং হাঁটুর গতিসীমা বাড়াতে সাহায্য করে। এছাড়াও chicken collagen এ chondroitin ও glucosamine থাকতে পারে, যা কার্টিলেজ পুনর্গঠনে সহায়ক। Boswellia serrata এর রেজিনে থাকা triterpenic acids প্রদাহজনিত এনজাইম দমন করতে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধি

দিনে ১টি ক্যাপসুল অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

প্রতিনির্দেশনা

মুরগি বা ডিমের প্রতি অতিসংবেদনশীলতা (hypersensitivity) থাকলে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

প্রস্তাবিত মাত্রায় সাধারণত ভালোভাবে সহ্য হয়। উচ্চ মাত্রায় ব্যবহারে কোষ্ঠকাঠিন্য ও মাথাব্যথা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে Undenatured Collagen Type II এবং Boswellia Serrata Extract এর ব্যবহার সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সীমিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

থেরাপিউটিক ক্লাস

অস্টিওআর্থ্রাইটিসের ওষুধ, হারবাল ও নিউট্রাসিউটিক্যালস, নির্দিষ্ট মিনারেল ও ভিটামিন সমন্বিত প্রস্তুতি

সংরক্ষণ

আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। ৩০°সে. এর নিচে রাখুন। সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনে বিক্রয় ও ব্যবহারযোগ্য।

সাধারণ প্রশ্ন

আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন + বসওয়েলিয়া সেরাটা কিসের ওষুধ?

আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন + বসওয়েলিয়া সেরাটা এর কাজ কি?

আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন + বসওয়েলিয়া সেরাটা এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন + বসওয়েলিয়া সেরাটা বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় আনডিনেচার্ড টাইপ ২ কোলাজেন + বসওয়েলিয়া সেরাটা খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English