এই কম্বিনেশন ক্যাপসুলটি নিম্নোক্ত অবস্থায় ব্যবহৃত হয়:
- অস্টিওআর্থ্রাইটিস
- রিউমাটয়েড আর্থ্রাইটিস
- জয়েন্টের ব্যথা ও প্রদাহ
- নমনীয়তা ও চলাচলে সমস্যা
- জয়েন্টের অস্বস্তি ও শক্তভাব (বিশেষ করে হাঁটুর নড়াচড়া কমে যাওয়া)
এই কম্বিনেশন ক্যাপসুলটি নিম্নোক্ত অবস্থায় ব্যবহৃত হয়:
প্রতি ক্যাপসুলে রয়েছে:
Undenatured Type II Collagen মুরগির স্টার্নাম কার্টিলেজ থেকে একটি পেটেন্টকৃত নিম্ন তাপমাত্রার নন-এনজাইমেটিক প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়, যা এর প্রাকৃতিক ট্রিপল-হেলিক্স গঠন ও জৈবিক কার্যকারিতা সংরক্ষণ করে।
এতে থাকা active epitopes oral tolerization প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়ায় epitopes ক্ষুদ্রান্ত্রের Peyer’s patches এর সাথে প্রতিক্রিয়া করে collagen-specific regulatory T-cells তৈরি করে। এই কোষগুলো জয়েন্ট টিস্যুতে গিয়ে ক্ষতিকর T-cell কার্যকলাপ দমন করে। ফলে macrophage দ্বারা collagenase enzyme নিঃসরণ কমে এবং inflammatory cytokines উৎপাদন হ্রাস পায়, যা প্রদাহ কমায়, কার্টিলেজ ক্ষয় ধীর করে এবং পুনর্গঠনে সহায়তা করে।
Hyaluronic acid মানবদেহে স্বাভাবিকভাবে বিদ্যমান এবং জয়েন্টের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি জেল-জাতীয় ঘন তরল তৈরি করে লুব্রিকেশন ও শক অ্যাবসর্পশন প্রদান করে। এটি নতুন কোষ গঠনের মাধ্যমে কার্টিলেজ ও হাড়ের বৃদ্ধি সহায়তা করে এবং আঘাত বা ক্ষয়জনিত ব্যথা ও প্রদাহ কমায়।
Methylsulfonylmethane (MSM) এর anti-inflammatory ও antioxidant বৈশিষ্ট্য রয়েছে। এতে থাকা সালফার কোলাজেন ও গ্লুকোসামিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা হাড় ও জয়েন্টের জন্য অপরিহার্য। ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে MSM osteoarthritis রোগীদের ব্যথা ও শারীরিক কার্যক্ষমতা উন্নত করে।
Turmeric extract এ থাকা curcumin প্রদাহনাশক, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা প্রদর্শন করে। এটি prostaglandins, leukotrienes এবং COX-2 এর মতো inflammatory mediators দমন করে প্রদাহ কমায়। এছাড়াও TNF-α, IL-1, IL-8 এবং nitric oxide synthase এর মতো pro-inflammatory cytokines কমাতে সাহায্য করে।
Boswellia serrata এর boswellic acids শক্তিশালী anti-inflammatory কার্যকারিতা দেখায়। এর সক্রিয় উপাদান AKBA 5-lipoxygenase (5-LOX) এনজাইমকে দমন করে রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বিভিন্ন প্রদাহজনিত অবস্থায় উপশমে সাহায্য করে।
খাবারের সাথে দিনে ২ বার ১টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ১৮ বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
Undenatured Type II Collagen, Hyaluronic Acid, Methylsulfonylmethane, Turmeric Extract এবং Boswellia serrata Extract এর সাথে কোনো উল্লেখযোগ্য ওষুধের পারস্পরিক ক্রিয়া জানা যায়নি।
Undenatured Type II Collagen, Hyaluronic Acid, Methylsulfonylmethane, Turmeric Extract অথবা Boswellia serrata Extract এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ব্যবহার করা উচিত নয়।
প্রস্তাবিত মাত্রায় এগুলো সাধারণত ভালোভাবে সহ্য হয়। পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম দেখা যায়, তবে কিছু রোগীর ক্ষেত্রে হালকা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে Undenatured Type II Collagen, Hyaluronic Acid, Methylsulfonylmethane, Turmeric Extract এবং Boswellia serrata Extract এর ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত গবেষণা নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।
অস্টিওআর্থ্রাইটিসের ওষুধ, হারবাল ও নিউট্রাসিউটিক্যালস, নির্দিষ্ট মিনারেল প্রস্তুতি
৩০°C এর নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সরাসরি সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
Undenatured Type II Collagen + Hyaluronic Acid + Methylsulfonylmethane + Turmeric + Boswellia serrata কিসের ওষুধ?
Undenatured Type II Collagen + Hyaluronic Acid + Methylsulfonylmethane + Turmeric + Boswellia serrata এর কাজ কি?
Undenatured Type II Collagen + Hyaluronic Acid + Methylsulfonylmethane + Turmeric + Boswellia serrata এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
Undenatured Type II Collagen + Hyaluronic Acid + Methylsulfonylmethane + Turmeric + Boswellia serrata বেশি খেলে কি হয়?
গর্ভাবস্থায় Undenatured Type II Collagen + Hyaluronic Acid + Methylsulfonylmethane + Turmeric + Boswellia serrata খাওয়া যাবে কি?
No available drugs found