Loading...

আমেনামেভির

Generic Medicine
নির্দেশনা

Amenamevir ট্যাবলেট হারপিস সিমপ্লেক্স, পুনরাবৃত্ত হারপিস সিমপ্লেক্স সংক্রমণ এবং হারপিস জোস্টার চিকিৎসায় ব্যবহৃত হয়। এর অনন্য কার্যপ্রণালীর কারণে এটি অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া রোগীদের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে।

ফার্মাকোলজি

Amenamevir ভাইরাসের helicase-primase কমপ্লেক্সকে বাধা দিয়ে কাজ করে, যা ভাইরাল DNA খুলে দেওয়া এবং DNA তৈরির প্রক্রিয়া শুরু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কার্যপ্রণালীটি acyclovir ও valaciclovir-এর মতো প্রচলিত অ্যান্টিভাইরাল ওষুধের থেকে ভিন্ন, কারণ সেগুলো ভাইরাল DNA polymerase-কে বাধা দেয়।

মাত্রা ও সেবনবিধি

হারপিস সিমপ্লেক্স: প্রাপ্তবয়স্কদের জন্য Amenavir-এর সাধারণ ডোজ হলো ২০০ মি.গ্রা., যা খাবারের পর দিনে একবার মুখে গ্রহণ করতে হয়।

পুনরাবৃত্ত হারপিস সিমপ্লেক্স: পুনরাবৃত্ত হারপিস সিমপ্লেক্সের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার ৬ ঘণ্টার মধ্যে খাবারের পর ১২০০ মি.গ্রা. একক ডোজ গ্রহণ করতে হবে। (শুধুমাত্র একবার ডোজ প্রয়োজন)।

হারপিস জোস্টার: প্রাপ্তবয়স্কদের জন্য Amenavir-এর সাধারণ ডোজ হলো ৪০০ মি.গ্রা., যা খাবারের পর দিনে একবার মুখে গ্রহণ করতে হয়।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে Amenamevir-এর নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়নের জন্য নির্দিষ্ট কোনো ক্লিনিক্যাল গবেষণা নেই।

ঔষধের মিথষ্ক্রিয়া

Amenamevir cytochrome P450 (বিশেষ করে CYP3A4) এনজাইমের মাধ্যমে বিপাক হওয়ার কারণে কিছু ওষুধের সাথে উল্লেখযোগ্য পারস্পরিক ক্রিয়া প্রদর্শন করে।

Ketoconazole: শক্তিশালী CYP3A4 ইনহিবিটর হওয়ায় এটি Amenamevir-এর রক্তমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

Rifampicin: শক্তিশালী CYP3A4 ইনডিউসার হওয়ায় এটি Amenamevir-এর মাত্রা কমিয়ে কার্যকারিতা হ্রাস করতে পারে।

Midazolam: CYP3A4 সাবস্ট্রেট হওয়ায় একসাথে ব্যবহার করলে এর রক্তমাত্রা কমে যেতে পারে।

Warfarin: CYP2C9 দ্বারা বিপাক হওয়ায় Amenamevir-এর সাথে কোনো উল্লেখযোগ্য পারস্পরিক ক্রিয়া দেখা যায়নি।

প্রতিনির্দেশনা

Amenamevir নিম্নলিখিত অবস্থায় ব্যবহার করা যাবে না:

  • গুরুতর কিডনি অক্ষমতা
  • Amenamevir বা এর যেকোনো উপাদানের প্রতি অ্যালার্জি
পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা, বমিভাব, ডায়রিয়া, পেটব্যথা, ত্বকের প্রতিক্রিয়া এবং N-acetyl-β-glucosaminidase ও α1-microglobulin-এর মাত্রা বৃদ্ধি। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে থ্রম্বোসাইটোপেনিয়া, মাড়ি থেকে রক্তপাত এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া (palpitations) থাকতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা: প্রাণী গবেষণায় নির্দিষ্ট মাত্রায় মা বা ভ্রূণের ওপর ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য না থাকায় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।

স্তন্যদান: স্তন্যদানকালে Amenamevir ব্যবহারের বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই।

সতর্কতা

নিম্নলিখিত রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও পর্যবেক্ষণ প্রয়োজন:

  • গুরুতর কিডনি সমস্যা
  • থ্রম্বোসাইটোপেনিয়া
  • বয়স্ক রোগী
থেরাপিউটিক ক্লাস

অ্যান্টিভাইরাল শ্রেণীর ওষুধ।

সংরক্ষণ

৩০°সে. এর নিচে শুকনো স্থানে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

আমেনামেভির কিসের ওষুধ?

আমেনামেভির এর কাজ কি?

আমেনামেভির এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

আমেনামেভির বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় আমেনামেভির খাওয়া যাবে কি?

Tablet
Amenavir
Tablet
200 mg
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 150.00
Tablet
Zervira
Tablet
200 mg
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 149.99
  View in English