অ্যাজেলাইক অ্যাসিড ক্রিম হালকা থেকে মাঝারি মাত্রার প্রদাহজনিত একনে (ব্রণ) এর স্থানীয় চিকিৎসায় ব্যবহৃত হয়।
অ্যাজেলাইক অ্যাসিড
Generic Medicineফার্মাকোলজি
অ্যাজেলাইক অ্যাসিড Propionibacterium acnes এবং Staphylococcus epidermidis এর বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা প্রদর্শন করে। এই কার্যকারিতা জীবাণুর প্রোটিন সংশ্লেষণ বাধাগ্রস্ত করার মাধ্যমে ঘটে। এছাড়াও, এটি ত্বকের কেরাটিনাইজেশন স্বাভাবিক করে, যা কমেডোন (ব্ল্যাকহেড/হোয়াইটহেড) কমাতে সাহায্য করে এবং এর চিকিৎসাগত কার্যকারিতা বাড়ায়।
মাত্রা ও সেবনবিধি
ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকানোর পর, Azelaic Acid-এর একটি পাতলা স্তর আক্রান্ত স্থানে সকালে ও রাতে দিনে দুইবার আলতোভাবে কিন্তু ভালোভাবে মালিশ করতে হবে। প্রয়োগের পর হাত ধুয়ে ফেলতে হবে। ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।
প্রতিনির্দেশনা
যেসব রোগীর অ্যাজেলাইক অ্যাসিড বা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা নিষিদ্ধ।
পার্শ্ব প্রতিক্রিয়া
চিকিৎসার শুরুতে ত্বকে লালভাব, খোসা ওঠা, চুলকানি বা জ্বালাপোড়ার মতো স্থানীয় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। সাধারণত এগুলো হালকা হয় এবং ব্যবহারের সাথে সাথে কমে যায়।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
অ্যাজেলাইক অ্যাসিড FDA Pregnancy Category B-এর অন্তর্ভুক্ত। গর্ভাবস্থায় শুধুমাত্র প্রয়োজন হলে ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
সতর্কতা
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখে লাগলে সাথে সাথে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চোখের জ্বালা অব্যাহত থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
থেরাপিউটিক ক্লাস
অ্যাকনে ট্রিটমেন্ট প্রিপারেশনস
সংরক্ষণ
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
অ্যাজেলাইক অ্যাসিড কিসের ওষুধ?
অ্যাজেলাইক অ্যাসিড এর কাজ কি?
অ্যাজেলাইক অ্যাসিড এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
অ্যাজেলাইক অ্যাসিড বেশি ব্যবহার করলে কি হয় ?
গর্ভাবস্থায় অ্যাজেলাইক অ্যাসিড ব্যবহার করা যাবে কি?