Loading...

মিথাইল স্যালিসাইলেট + মেনথল

Generic Medicine
নির্দেশনা

এই ক্রিমটি পেশি ও জয়েন্টের হালকা ব্যথা ও ব্যথাজনিত সমস্যায় দ্রুত উপশমের জন্য ব্যবহৃত হয়, যেমন:

  • জয়েন্টের ব্যথা
  • পিঠের ব্যথা
  • আর্থ্রাইটিসজনিত ব্যথা
  • ঘাড় ও কাঁধের ব্যথা
  • মচকানো (Sprain)
  • পেশি টান (Strain)
ফার্মাকোলজি

এই ক্রিমটি Methyl Salicylate এবং Menthol-এর বিশেষভাবে প্রস্তুতকৃত টপিক্যাল সংমিশ্রণ। এটি ত্বকের মাধ্যমে প্রবেশ করে পেশি ও হালকা আর্থ্রাইটিসজনিত ব্যথা ও শক্তভাব থেকে দ্রুত উপশম প্রদান করে। এটি দ্রুত কার্যকর এবং গভীরভাবে প্রবেশ করে দীর্ঘস্থায়ী ও কার্যকর আরাম দেয়। Methyl salicylate ত্বকে প্রথম ধাপে বিপাকিত হয়ে epidermis ও dermis-এ সক্রিয় salicylate মুক্ত করে। এটি প্রদাহজনিত টিস্যুতে prostaglandin তৈরিকে বাধা দিয়ে ব্যথা ও প্রদাহ কমায়। Menthol ত্বকের মাধ্যমে ওষুধের প্রবেশ বাড়িয়ে দ্রুত কার্যকারিতা নিশ্চিত করে। এটি রক্তনালী প্রসারিত করে ঠান্ডা অনুভূতি সৃষ্টি করে এবং পরবর্তীতে ব্যথানাশক প্রভাব প্রদান করে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক ও ২ বছর বা তদূর্ধ্ব শিশু: আক্রান্ত স্থানে একটি পাতলা স্তর প্রয়োগ করুন এবং হালকাভাবে মালিশ করুন যতক্ষণ না এই ক্রিম সম্পূর্ণ শোষিত হয়/অদৃশ্য হয়। দিনে ৩ থেকে ৪ বারের বেশি আক্রান্ত স্থানে প্রয়োগ করা উচিত নয়।

ঔষধের মিথষ্ক্রিয়া

Methyl salicylate ত্বকের মাধ্যমে শরীরে শোষিত হয়ে warfarin-এর কার্যকারিতা বাড়াতে পারে, কারণ এটি vitamin K metabolism পরিবর্তন করতে পারে অথবা warfarin-এর protein-binding site থেকে প্রতিস্থাপন করতে পারে।

প্রতিনির্দেশনা

Salicylate বা উপাদানগুলোর প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না। ক্ষত বা কাঁচা ত্বকে ব্যবহার নিষিদ্ধ।

পার্শ্ব প্রতিক্রিয়া

ত্বকে লালভাব বা জ্বালা হতে পারে, বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি মাত্রার স্থানীয় জ্বালা, লালচে ভাব, র‍্যাশ, ত্বকের খোসা ওঠা, চুলকানি এবং প্রয়োগস্থলে স্থানীয় প্রতিক্রিয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা বা স্তন্যদানের সময় শুধুমাত্র প্রয়োজন হলে ব্যবহার করতে হবে।

সতর্কতা

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। হিটিং প্যাডের সাথে ব্যবহার করা যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে যাতে ভুলক্রমে খেয়ে না ফেলে। খাওয়া নিষিদ্ধ। খেয়ে ফেললে দ্রুত চিকিৎসা নিতে হবে বা poison control center-এ যোগাযোগ করতে হবে। শক্ত ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা যাবে না। চোখ, শ্লেষ্মা ঝিল্লি এবং ক্ষতযুক্ত ত্বকের সংস্পর্শ এড়াতে হবে। যদি ত্বকে লালভাব, অতিরিক্ত জ্বালা বা ব্যথা ১০ দিনের বেশি স্থায়ী হয়, অথবা ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে আর্থ্রাইটিস-জাতীয় উপসর্গ দেখা যায়, তবে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মাত্রাধিকত্যা

অতিরিক্ত ব্যবহার ত্বকের মাধ্যমে শোষিত হয়ে salicylate toxicity (salicylism) সৃষ্টি করতে পারে। লক্ষণগুলোর মধ্যে রয়েছে কানে শব্দ (tinnitus), শ্রবণশক্তি হ্রাস, বমি বমি ভাব, বমি ইত্যাদি।

থেরাপিউটিক ক্লাস

লোকাল আন্টি প্রুড়িটিক, ট্রপিক্যাল এনালজেসিসি, এন্ড টপিক্যাল আন্টি-ইনফ্লামম্যাটরি  প্রিপারেশন

সংরক্ষণ

৩০°C এর নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে। আলো থেকে দূরে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।

সাধারণ প্রশ্ন

মিথাইল স্যালিসাইলেট + মেনথল কিসের ওষুধ ?

মিথাইল স্যালিসাইলেট + মেনথল এর কাজ কি?

মিথাইল স্যালিসাইলেট + মেনথল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

মিথাইল স্যালিসাইলেট + মেনথল বেশি খেলে কি হয় ?

গর্ভাবস্থায় মিথাইল স্যালিসাইলেট + মেনথল খাওয়া যাবে কি?

Cream
Deep Heat
Cream
30%+8%
Pharmasia Limited
Unit Price: ৳ 90.00
Cream
Instacool
Cream
30%+8%
Medicon Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 65.00
Cream
Koolmint
Cream
30%+8%
Opsonin Pharma Ltd.
Unit Price: ৳ 60.00
Cream
Koolmint
Cream
15%+10%
Opsonin Pharma Ltd.
Unit Price: ৳ 40.00
Cream
Salinix
Cream
15%+10%
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 40.00
Cream
Salinix
Cream
30%+8%
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 60.00
Cream
Alivio
Cream
15%+10%
Al-Madina Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 25.00
Cream
Bangay
Cream
30%+8%
Sharif Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 40.12
Cream
Fastcut
Cream
30%+8%
Pacific Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 60.00
Cream
Fleximoov
Cream
30%+8%
Healthcare Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 60.00
Cream
Fleximoov
Cream
15%+10%
Healthcare Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 48.00
Cream
Icykool
Cream
15%+10%
Beximco Pharmaceuticals Ltd
Unit Price: ৳ 40.00
Cream
Icykool
Cream
30%+8%
Beximco Pharmaceuticals Ltd
Unit Price: ৳ 65.00
Cream
P-Cool
Cream
15%+10%
Alco Pharma Ltd.
Unit Price: ৳ 27.00
Cream
Painmove
Cream
30%+8%
The White Horse Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 60.00
Cream
Penrif
Cream
30%+8%
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 55.00
Cream
Viscon
Cream
15%+10%
ACI Limited
Unit Price: ৳ 40.27
Cream
Viscon
Cream
30%+8%
ACI Limited
Unit Price: ৳ 60.41
Cream
Xenthol
Cream
30%+8%
Eskayef Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 40.00
  View in English