বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড মাউথওয়াশ মুখ ও গলার বিভিন্ন ব্যথা ও প্রদাহজনিত সমস্যায় ব্যবহৃত হয়, যেমন:
- গলা ব্যথা
- জিহ্বা বা মাড়ির ব্যথা
- মুখের ঘা
- ডেন্টারের কারণে অস্বস্তি
- ডেন্টাল চিকিৎসা বা অপারেশনের পর ব্যথা
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড মাউথওয়াশ মুখ ও গলার বিভিন্ন ব্যথা ও প্রদাহজনিত সমস্যায় ব্যবহৃত হয়, যেমন:
প্রতি মিলিলিটার মাউথওয়াশে রয়েছে: বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড — ১.৫ মিগ্রা (w/v)
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড মাউথওয়াশ একটি নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ (NSAID), যার ব্যথানাশক ও স্থানীয় অবেদনকারী গুণ রয়েছে। এটি টপিক্যাল ব্যবহারে খুব কম পরিমাণে রক্তে শোষিত হয়, ফলে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া কম হয় এবং মুখ ও গলায় উচ্চ মাত্রায় কার্যকর থাকে।
এর ফলে গলা ও মুখের ব্যথা কার্যকরভাবে কমে যায়। সাধারণ NSAID-এর তুলনায় এটি ভিন্নভাবে কাজ করে, প্রদাহজনিত সাইটোকাইন কমায় এবং রক্তনালীর পারমিয়াবিলিটি হ্রাস করে। এছাড়া এর স্থানীয় অবেদনকারী প্রভাব দ্রুত ব্যথা উপশমে সাহায্য করে।
১৫ মি.লি. Benzydamine মাউথওয়াশ ২০-৩০ সেকেন্ড ধরে প্রতি ১.৫-৩ ঘণ্টা পরপর বা প্রয়োজন অনুযায়ী কুলি বা গার্গল করতে হবে। জ্বালাপোড়া হলে সমপরিমাণ পানির সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছরের নিচে ব্যবহার নির্দেশিত নয়।
যেসব রোগীর বেনজিডামাইন বা এই মাউথওয়াশের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। ভুলবশত চোখে লাগলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড মাউথওয়াশ ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, যদিও সবার ক্ষেত্রে হয় না। বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত হালকা হয়।
গর্ভাবস্থায় বেনজিডামাইনের নিরাপত্তা নিশ্চিত নয়। তাই উপকারিতা ঝুঁকির চেয়ে বেশি হলে তবেই ব্যবহার করা উচিত।
টপিক্যাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রিপারেশনস
৩০° সেলসিয়াসের নিচে, ঠান্ডা ও শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড এর কাজ কি?
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড এর কাজ কি?
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড বেশি ব্যবহার করলে কি হয় ?
গর্ভাবস্থায় বেনজিডামাইন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা যাবে কি?