Loading...

মায়ো-ইনোসিটল

Generic Medicine
নির্দেশনা

Inositol (Myo-inositol) প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহৃত হয়—

  • Polycystic ovary syndrome (PCOS)
  • ডিম্বস্ফোটন না হওয়া (Anovulation)
  • মাসিকজনিত সমস্যা যেমন amenorrhea
  • Hyperandrogenism সম্পর্কিত সমস্যা যেমন অতিরিক্ত লোম, চুল পড়া, ত্বকের কালচে দাগ (acanthosis nigricans), acne
  • Ovarian hyperthecosis
  • ইনসুলিন রেজিস্ট্যান্স
  • পুরুষদের বন্ধ্যাত্ব
কম্পোজিশন

প্রতি ফিল্ম-কোটেড ট্যাবলেটে Inositol (Myo-inositol) USP 750 mg থাকে।

ফার্মাকোলজি

ইনোসিটল নারীদের প্রজনন ক্ষমতা এবং স্বাভাবিক গর্ভধারণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Myo-inositol মানবদেহে সবচেয়ে বেশি পাওয়া ইনোসিটল আইসোমার এবং এটি মস্তিষ্ক, রক্ত, চর্বি টিস্যু, কিডনি, ফুসফুস, ডিম্বাশয় ও শুক্রাশয়সহ বিভিন্ন টিস্যুতে বিদ্যমান থাকে, যেখানে এটি বিভিন্ন কোষীয় সংকেত প্রক্রিয়ায় অংশ নেয়।

Gonadotropins ও insulin-এর second messenger হিসেবে Myo-inositol ডিম্বাণুর স্বাভাবিক বিকাশ ও ভ্রূণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, Myo-inositol সাপ্লিমেন্টেশন গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় এবং মা ও নবজাতকের জটিলতা কমায়। এটি বিশেষ করে PCOS রোগীদের ডিম্বস্ফোটন ও মাসিক চক্র স্বাভাবিক করতে সাহায্য করে। Assisted reproductive technology (ART)-এ এটি ডিম্বাণু ও ভ্রূণের মান উন্নত করে। গর্ভাবস্থায় এটি gestational diabetes mellitus (GDM) এর ঝুঁকি কমাতে সাহায্য করে, ফলে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঝুঁকি হ্রাস পায়। এছাড়াও folate-resistant ক্ষেত্রে neural tube defects (NTDs) কমাতে সহায়তা করতে পারে।

মাত্রা ও সেবনবিধি

লিপিড কমানো এবং পেরিফেরাল ভাসকুলার ইনসাফিসিয়েন্সি সম্পর্কিত অবস্থার উন্নতির জন্য সুপারিশকৃত ডোজ দৈনিক ১৫০০ মি.গ্রা. থেকে ৪০০০ মি.গ্রা. পর্যন্ত, যা দিনে দুই থেকে তিন ভাগে বিভক্ত করে খাবারের সাথে বা ছাড়া অন্তত ৩ মাস গ্রহণ করতে হবে।

শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: শিশু ও কিশোরদের মধ্যে ইনোসিটল (মায়ো-ইনোসিটল)-এর দীর্ঘমেয়াদী নিরাপত্তা সম্পর্কিত পর্যাপ্ত তথ্য নেই, তাই এই বয়স গ্রুপে এর নিরাপদ ব্যবহারের জন্য পর্যাপ্ত প্রমাণ নেই।

ঔষধের মিথষ্ক্রিয়া

অ্যান্টিডায়াবেটিক ওষুধের সাথে Inositol (Myo-inositol) একসাথে ব্যবহার করলে শুধুমাত্র অ্যান্টিডায়াবেটিক ওষুধ ব্যবহারের তুলনায় রক্তে শর্করা বেশি কমে যেতে পারে।

প্রতিনির্দেশনা

এই প্রোডাক্টের যেকোনো উপাদানের প্রতি পরিচিত অতিসংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্ধারিত মাত্রায় সাধারণত ভালোভাবে সহ্য করা হয়। উচ্চ মাত্রায় হালকা পেটের সমস্যা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় মুখে সেবনের ক্ষেত্রে Inositol সম্ভবত নিরাপদ। তবে স্তন্যদানকালে এর নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য নেই।

সতর্কতা

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব পড়তে পারে, তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

মাত্রাধিকত্যা

নির্ধারিত মাত্রায় Inositol সাধারণত নিরাপদ এবং ভালোভাবে সহ্য করা হয়।

থেরাপিউটিক ক্লাস

Nicotinic acid গ্রুপ / মুখে সেব্য পুষ্টি প্রস্তুতি

সংরক্ষণ

ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

মায়ো-ইনোসিটল কিসের ওষুধ?

মায়ো-ইনোসিটল এর কাজ কি?

মায়ো-ইনোসিটল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

মায়ো-ইনোসিটল বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় মায়ো-ইনোসিটল খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English